admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২২ ৯:১১ অপরাহ্ণ
মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতাঃ আজ ৬ ডিসেম্বর ২০২২খ্রিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় চোরাচালান বিরোধী অভিযানে গাড়ী তল্লাশী করে ৪ কেজি শুকনা গাঁজাসহ আব্দুল আল নিশাত(১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
৬ ডিসেম্বর( মঙ্গবার) সকাল সাড়ে ৭ দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন” বগুড়া,জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মসজিদপাড়সস্হ সুরুচি ফুট ফ্যাক্টরীর পূর্ব পাশে ঢাকা-বগুড়া মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জয়পুরহাট হিলিগসমী শ্যামলীপরিবহন যাহার রেজিঃ নং- (ঢাকা-মেট্রো-ব-১৫-২৬৩১) বাস তল্লাশী করে করে এ-১ সিট নম্বরে বসা যাত্রী আব্দুল আল নিশাত এর নিকট থেকে ৪ (চার) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিশাত ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন সাগরতলা গ্রামের মৃত-বাদল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার সুযোগ্য অধিনায়ক( অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্তাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃআরিফ আলী এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) আল আচানুল কবির,এসআই( নিঃ) ফরিদ মিয়া, নারী এসআই(নিঃ) গুলবাহার খাতুন, এএসআই (নিঃ) সিরাজুল ইসলাম, এএসআই(নিঃ) সাদিকুল ইসলাম, কং/ মানিক মিয়া,কং/শরাফত হোসেন,কং/ফেরদৌস হোসেন এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। অধিনায়ক( অ্যাডিশনাল ডিআইজ) সৈয়দ আবু সায়েম বিপিএম- সেবা এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর পরিদর্শক মোঃ আরিফ আলী জানান, এ সংক্রান্তে বগুড়ার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।