হোম
অপরাধ

বগুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দাদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দাদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর ২০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, আম্বইল গ্রামের নুরুন্নবী সরকার, আবু সাঈদ, ফজলুল হক, জুয়েল সরকার, নুর হোসেন, আব্দুল বারিক, জসিম উদ্দিন সরকার, হায়দার আলী, মিলন সরকার, ফারুক হোসেন, আসফদৌল্লা খান, টুটুল মিয়া, নাদু সিং, প্রদীপ সিং, জাম্পু মেম্বার, জিরেন সিং, শান্ত সিং, রফিক মেম্বার, সন্তোষ সিং, গজেন সিং, নয়ন সিং, অর্জুন সিং, কৃষ্ণ সিং, পরী সিং, সুকুমার সিং, সোহানা সিং ও দিলীপ সিং। এছাড়া অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের পরিচয় জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল মৌজায় প্রায় শতবিঘা জমির মালিকাকা নিয়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দা ও পাশের চার গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। এমনকী ওইসব জমির দখলকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলাও বিচারাধীন আছে। এরমধ্যে বিবাদমান চার বিঘা জমি সোলায়মান আলী মাস্টার নিজের মালিকানা দাবি করে বসেন।
ওই জমিতে রোববার সকালে তিনি গ্রামের লোকজন নিয়ে বোরো ধানের চারা লাগাতে শুরু করেন। এ খবর পেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের বাধা দেন। পরে উভয়পক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় ভয়াবহ সংঘর্ষ চলে। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেইসঙ্গে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে সোলায়মান আলী অভিযোগ করে বলেন, আদিবাসী নামে কতিপয় উশৃঙ্খল মাদক কারবারি ও ভূমিদস্যুদের অত্যাচারে আম্বইলসহ আশপাশের চার গ্রামের নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব এলাকার ব্যক্তিমালিকানাধীন জমি সরকারি খাস সম্পত্তি বলে নিজেরা জবরদখল শুরু করেছেন তারা। এরই ধারাবাহিকতায় আমার পনের বিঘা জমি দখলের পাঁয়তারা চালাচ্ছিলেন তারা। অথচ এসব জমি কেনার পর থেকেই দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি আমি। এরমধ্যে চারবিঘা জমিতে বোরো চারা লাগানোর সময় কমল সিং ও সন্তোশ সিং তাদের লোকজন নিয়ে তীর-ধনুকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। সেইসঙ্গে বেধড়ক পিটিয়ে ২০/২৫ জনকে গুরুতর আহত করেন।
এদিকে, আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিং অভিযোগ করে বলেন, গত তিন-চারদিন ধরে আমাদের মালিকানাধীন দখলীয় জমি হাফিজুর রহমান, সোলায়মান আলী ও স্বপন মিয়া শতাধিক ভাড়াটে লোক দিয়ে দখলে নিতে শুরু করেছেন। সেসব জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করে চারা লাগাচ্ছিলেন তারা।

নিষেধ করায় আমাদের ২০ থেকে ৩০ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছেন। সেইসঙ্গে স্থানীয় বাজারে আদিবাসীদের দোকানঘরগুলো ভাঙচুর করেছে। এমনকী চিকিৎসার জন্য হাসপাতালে আসার সময়ও আমাদের ওপর হামলা চালানো হয়। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। তাই আইনের আশ্রয় নিতে থানায় যেতে পারছেন না বলেও অভিযোগ করেন এই আদিবাসী পরিষদের নেতা।
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম শীপলু বলেন, এখানে শেরপুর থেকে সংঘর্ষে আহত হয়ে ছয়জন এসেছেন। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা শঙ্কা মুক্ত।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সেইসঙ্গে উভয়পক্ষকে শান্ত করে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া কোনোপক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 2 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 10 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক