হোম
অপরাধ

বগুড়ায় কিশোরী মেয়েদের উত্যক্তের ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত দশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে কিশোরী মেয়েদের উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দশজন ব্যক্তি আহত হন। এরমধ্যে গুরুতর তিনজন স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন- আশিক (১৮), সিয়াম (১৭) ও ফেরদৌস আলম (২০)।
এই ঘটনায় শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এরআগে শুক্রবার (১৩জানুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিণপাড়া ও ফুলতলা গ্রামবাসীর মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, একই ইউনিয়নের চকমুকন্দ গ্রামের ফাকা মাঠে বিগত বিশ থেকে পঁচিশ দিন আগে থেকে প্রতিদিন বিকেলে ফুটবলসহ খেলাধুলা করে আসছিল ওই দুই গ্রামের কিশোর-যুবকরা।
এক পর্যায়ে ফুলতলা গ্রামের সোহান, বেল্লাল, আব্দুল মমিন ও আব্দুল্লাহ নামের চার যুবক সাধুবাড়ী দক্ষিণপাড়া গ্রামের দুই কিশোরী মেয়েকে উত্যক্ত করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের স্বজনরা ওই যুবকদের ডেকে এহেন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শক্রতার সৃষ্টি হয়। পরবর্তীতে ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বাদি জুয়েল আকন্দ অভিযোগ করে বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওইসব বখাটের দল দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। সেইসঙ্গে বেধড়ক পিটিয়ে তাদের পক্ষের তিনজনকে রক্তাক্ত করেছে। বেল্লাল ও আব্দুল্লাহ কিশোর গ্যাংয়ের নেতা হওয়ায় তাদের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ করার কেউ সাহস পায় না। বলতে গেলে তাদের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। তাই আমার মেয়ে ও ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এদিকে অভিযুক্ত বেল্লাল ও আব্দুল্লাহর বক্তব্য জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজী হননি। তাই তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 21 minutes আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 8 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক