admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ শ্রী সুমন ওরফে মিন্টু (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার শংকর রবি দাসের ছেলে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস হোসেন জানান, শুক্রবার রাতে ধৃত শ্রী সুমন উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রীজ সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপরে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।