admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় বিদেশী পিস্তল,সচল ম্যাগসজিন ও গুলিসহ ছামিউল মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(২২ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা মুরাদপির নামকস্হানে ঢাকা- রংপুর মহাসড়কের চেকপোস্ট বসানো হয়। এসময় মুরাদপুর গ্রামস্হ জৈনক মানু মাস্টসরের চাতালের সামনে পুলিশ অবস্থান করেন। রাত ১,১০ টার দিকে রংপুর দিক থেকে পিংকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি আসলে সিগনাল দিয়ে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসে জি-২ সিটে বসা যাত্রী ছামিউল মিয়াকে গ্রেফতার করা হয়। উক্ত বাসের ড্রাইভার, সুপারভাইজার ও যাত্রীদের উপস্হিতিতে তার দেহ তল্লাশি করে তার দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে কসটেপ দ্বারা মোড়ানো দু’টি ৭.৬৫ সচল বিদেশী পিস্তল, চারটি লোহার তৈরী সচল ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধারসহ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ছামিউল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পশ্চিম দীঘলটারী গ্রামের মোঃ সুরত আলীর ছেলে।
২৩ আগস্ট(বুধবার)বেলা সাড়ে ১২ টায় এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার বলেন,গোপন সংবাদে জানা যায়,বুড়িমারী থেকে নারায়ণগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি অস্ত্র বহন করে নিয়ে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে মোকামতলার একটি চাতালের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কে পুলিশের চেকপোস্ট হয়। এরপর দিবাগত রাত সোয়া ১ টার দিকে রংপুর থেকে পিংকি পরিবহনের একটি বাস আসে।তখন বাসটি মহাসড়কের পাশে থামাতে নির্দেশ দেওয়া হয়। বাসটি তল্লাশি করার জন্য গেলে পুলিশের উপস্থিত টের পেয়ে ওই ব্যক্তি জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পায়ের উরুতে বিশেষ কৌশলে মোড়ানো দুইটি সচল বিদেশী আগ্নেয়াস্ত্র পিস্তল, চারটি লোহার তৈরি সচল ম্যাগাজিন ও তিন রউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিং পুলিশ সুপার আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ছামিউল লালমনিরহাট থেকে জয়(২০) নামে এক যুবকের কাছ থেকে এসব অস্ত্র নিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলো।
এঘটনায় বগুড়ার শিবগঞ্জ থানায় এফআইআর নং-৫১, জি আর নং-৩৯৩,ধার-19-A The Arms Act,1878:মামলা রুজু করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান,গ্রেফতারকৃত ছামিউলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।