admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৪ টি ক্লিনিকে ভ্রাম্যামাণ আদালতের অভিযান পরিচালনা করে ২টি ৯০ হাজার টাকা জরিমানা ও অপর ২টিকে মৌলিক সর্তকসহ মুচলিকা গ্রহণ।
২৫ সেপ্টম্বর(সোমবার) দুপুরে বগুড়ার নন্দীগ্রামে ১টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নিউ মডেল ক্লিনিকের মালিককে ৫০ (পঞ্চাশ) হাজার ও ফাতেমা ক্লিনিকের মালিককে ৪০ (চল্লিশ) হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রোকেয়া ক্লিনিক এবং হেল্থ কেয়ার ক্লিনিকের মালিককে মৌখিক ভাবে সতর্ক করে মুচলিকা নেওায় হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই ক্লিনিকগুলোতে লাইসেন্স নবায়ন না থাকা,আবাসিক ডাক্তার না থাকা,ডিপ্লোমা নার্স না থাকা,অপারেশন থিয়েটার অপরিষ্কার, ডাক্তারের
ব্যবস্হাপত্র ব্যতীত ভর্তিকৃত রোগীর চিকিৎসা প্রদান করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখাসহ নাবাবিধ অপরাধের উদঘাটন করে ওই জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় উপস্থিতি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, তোফাজ্জল হোসেন মন্ডল আবাসিক মেডিকেল অফিসার ডা, ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ সুলতান মোহম্মদ হুমায়ুন কবির ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী হেলাল উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) কুরশিয়া আক্তার বলেন, মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।