admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ শ্রী আকাশ চন্দ্র সেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হয়েছে র্যাব।মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় র্যাব-১২ বগুড়া, এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ আকাশকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী আকাশ কুড়িগ্রামের জেলার ফুলবাড়ি থানার পূর্ব ফুলমতি এলাকার কার্তিক চন্দ্রের পুত্র।র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল, একটি ছিম ও নগদ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।