admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে কীটনাশক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনকে মৃমৃত্যুদন্ড এবং দুইজনকে যাবজ্জীবন দিয়েছে কারাদণ্ড আদালত। একই সাথে প্রাপ্ত আসামিকে ১০ হাজার ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিদের প্রত্যককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
৭মার্চ (মঙ্গলবার) দুপুর আড়াউটার দিকে বগুড়ার প্রথম অতিথি জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি হলেন-বগুড়ার শেরপুর উপজেলার চন্ডেরশ্বর এলাকার মোঃ গোলাম হোসেনের ছেলে মোঃ তছলিম উদ্দিন ওরফে তছু। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- জেলার উপজেলার চন্ডেরশ্বর এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ ফারুক হোসেন ও উপজেলার ছোট টুনিপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মোঃ আব্দুল আলিম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এ সব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি নাসিমুল করিম হলি। এপিপি নাসিমুল করিম জানান, গত ২০১৭ সালের ১২ জুন বগুড়া জেলার শেরপুর উপজেলার আলতাদীঘি এলাকার বোডেরহাট তিন মাথা মোড়ে মেসার্স আখি ও রাখি ট্রেডার্সের কীটনাশক ব্যবসায়ী চন্ডেশ্বর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ আনিছুর রহমানকে চাকু ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে আসামিরা।পরে ঢাকায় নেওয়ার পথে আনিছুর মারা যান।
এই ঘটনা নিহতের মা আনোয়ারা বেওয়া বাদি হয়ে বগুড়ার শেরপুর থানায় মামলা দায়ের করেন। এরপর ওই ঘটনার পরের দিন ১৩ জুন আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। ওই মামলাটি দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার আদালত এই রায় ঘোষণা করেন। নিহত আনিছুরের মা আনোয়ারা বেওয়া,বলেন,সন্তান হত্যার বিচার পেয়েছি। এই রায় যেন মহামান্য হাইকোর্টেও বহাল রেখে দ্রুত আসামির ফাঁসি কার্যক্রম করা হয়। এতেই আমি সন্তুষ্ট।