হোম
অপরাধ

বগুড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, বগুড়া জেলা সংবাদদাতাঃ ৭ ডিসেম্বর বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শেফালী বেগম (৪৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) ভোরের দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত আটজন গুরুতর আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয়েছে। এরআগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের বাচ্ছু মিয়ার স্ত্রী।

সংঘর্ষে আহতরা হলেন বেলঘরিয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে বাচ্ছু মিয়া (৫০), তার ছেলে ইব্রাহিম হোসেন (৩৫), রাব্বী মিয়া (২৫), রাজমহর আলী ওরফে ঠান্ডু মিয়া (৫০) ও স্ত্রী রুবি বেগমসহ (৪০) আটজন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন সকালে প্রতিবেশী রাজমহর ওরফে ঠান্ডুর বাড়ির সামনে বাচ্ছু মিয়া ও তার স্ত্রী শেফালী বেগম ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় খড়কুটো ও ধুলাবালি ঠান্ডুর মিয়ার বাড়ির ভেতরে যায়। এ নিয়ে শেফালী বেগম ও ঠান্ডুর স্ত্রী রুবি বেগমের মধ্যে ঝগড়া হয়। পরবর্তী সময়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে ইট দিয়ে শেফালী বেগমের বুকে আঘাত করা হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেফালী বেগম মারা যান।

নিহত গৃহবধূর স্বামী বাচ্ছু মিয়া অভিযোগ করে বলেন, ঠান্ডু মিয়া, তার স্ত্রী রুবি বেগম, ছেলে রফিক, মুস্তাকসহ আরও চার থেকে পাঁচজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন। তাদের হামলায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।

তবে ঠান্ডু মিয়ার দাবি, প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় তাদের পক্ষের তিন থেকে চারজন গুরুতর আহত হয়েছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 3 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 7 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 15 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক