হোম
নির্বাচিত কলাম

বকাঠামো নির্মাণ করতে গ্রাম-গঞ্জে বাসা-বাড়ি করতে লাগবে অনুমতি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ মে, ২০২১ ১:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

বকাঠামো নির্মাণ করতে গ্রাম-গঞ্জে বাসা-বাড়ি করতে লাগবে অনুমতি। দেশের গ্রাম-গঞ্জে বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, দোকান-পাট, মসজিদ-মাদ্রাসা, ক্লাব কিংবা অফিস-আদালতসহ অন্য যেকোনো অবকাঠামো নির্মাণ করতে একটি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। আর এক্ষেত্রে ইউনিয়ন পরিষদকে (ইউপি) দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে মেয়র সংলাপ: নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর শীর্ষ ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে আজ বুধবার এ কথা জানান মন্ত্রী। ভার্চুয়াল সভার আয়োজন করে সেভ দ্য চিলড্রেন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স।

প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী বলেন, আমার গ্রাম আমার শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন। আর এই দর্শনের ফলে সরকারের শহর কেন্দ্রীক সকল সুযোগ-সুবিধা প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও পৌঁছে যাচ্ছে। তাই গ্রামকে এখন থেকেই পরিকল্পিত ভাবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, এখন থেকে কেউ যদি গ্রাম-গঞ্জে বাসা-বাড়ি, দোকান-পাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লাব, মসজিদ-মাদ্রাসা, কিংবা অফিস-আদালতসহ অন্য কোনো অবকাঠামো নির্মাণ করতে চায়, সেক্ষেত্রে একটি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। ইউনিয়ন পরিষদকেই এক্ষেত্রে দায়িত্ব দেওয়া যেতে পারে। মন্ত্রী আরো বলেন, ইউনিয়ন পরিষদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে গ্রামে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ করা ঠেকানো সম্ভব হবে না।

তিনি বলেন, এ বিষয়ে ইউনিয়ন পরিষদকে ক্ষমতায়ন করার পর তারা যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেজন্য এর সঙ্গে সংযুক্ত করা হবে উপজেলা পরিষদকে। আর ক্ষমতার অপব্যবহার কেউ যদি করে ফেলে সেক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই কৃষি জমিতে বাড়ি-ঘর কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান বা স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। এদিকে, রাজধানীতে জোনভিত্তিক বিদ্যুৎ, পানি এবং গ্যাসসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের বিল নির্ধারণের ওপর আবারো গুরুত্বারোপ করেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, গুলশান, বনানী কিংবা বারিধারা এলাকার মতো ইউটিলিটি বিল যাত্রাবাড়ী কিংবা স্বল্প আয়ের মানুষ বসবাসরত এলাকায় হতে পারে না। সেটা নির্ধারণ করা ন্যায়সঙ্গতও হবে না।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী সকল সিটি করপোরেশনের মেয়রদের সকল বড় বড় শহরের আওতাধীন খালগুলো (ঢাকা শহরের ৩৯টি খালসহ) অবৈধ দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ওয়াটার ট্রান্সপোর্ট চালু করে সৌন্দর্যবর্ধন ও নাগরিক বান্ধব করার পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক ড. আদিল মোহাম্মদ খান। ঢাকা উত্তর সিটি, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়ররা সংলাপে অংশ নেন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 2 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 3 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 3 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 3 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 3 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক