হোম
আন্তর্জাতিক

ফ্রান্সে বিতর্কিত ইইউ পতাকা অপসারণ করা হয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ৭:১০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ফ্রান্সে অবশেষে সেই বিতর্কের অবসান ঘটলো। ডানপন্থী রাজনীতিবিদদের সমালোচনার মুখে প্যারিসের আর্ক ডি ট্রায়মফেতে প্রদর্শিত একটি বিশাল ইউরোপীয় ইউনিয়নের, ইইউ, পতাকা অপসারণ করা হয়েছে। উগ্র ডানপন্থী নেতা মেরিন লে পেন বলেছেন, স্মৃতিস্তম্ভে ইইউ পতাকা প্রতিস্থাপন করা দেশের পরিচয়ের ওপর আক্রমণের নামান্তর। একজন সরকারি মন্ত্রী বলেছেন, এই পদক্ষেপটি কেবল অস্থায়ী ছিল।ফ্রান্স আগামী ছয় মাসের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছে।

আগামী এপ্রিলে ফ্রান্সের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী লে পেন ইইউ পতাকা অপসারণকে সরকারের ওপর বিরোধী দলের বিজয় হিসেবে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট পদে স্বতন্ত্র প্রার্থী এরিক জেমুর, যিনি ইমানুয়েল ম্যাক্রোনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ইইউ পতাকার বিরুদ্ধে প্রতিবাদকে বিক্ষোভ হিসেবে আখ্যায়িত করেছেন। রক্ষণশীল প্রার্থী ভ্যালেরি পেক্রেসিও ইইউ পতাকার অবস্থান নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি ম্যাক্রোনকে উদ্দেশ করে বলেন, ইউরোপের সভাপতিত্ব করুন, কিন্তু নিজের ফরাসি পরিচয় মুছে ফেলবেন না।

কিন্তু ইউরোপীয় বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ট বিউন সরকার ডানপন্থীদের চাপের কাছে মাথানত করার বিষয় অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পতাকাটি পরিকল্পনা অনুযায়ী নামানো হয়েছে। ফ্রান্স ইন্টার রেডিওকে তিনি বলেন, রোববারই পতাকাটি নামানোর কথা ছিল। আমরা সঠিক সময় নির্ধারণ করিনি। ম্যাক্রোন পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না- তা এখনও বলেননি। তিনটি নীতির উপর ভিত্তি করে ফ্রান্সের ইইউ প্রেসিডেন্সির অগ্রাধিকারের রূপরেখা দিয়েছেন তিনি। ইউরোপীয় সার্বভৌমত্বকে শক্তিশালী করা, প্রবৃদ্ধির একটি নতুন মডেল তৈরি করা এবং এক ইউরোপের ধারণাকে আরো কাছাকাছি আনা।

সুনির্দিষ্ট লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে উন্নত সীমান্ত সুরক্ষা এবং অভিবাসনের ব্যবস্থাপনা, উন্নত নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আইনের শাসন রক্ষা করা। ফ্রান্সের ইইউ প্রেসিডেন্সি উদযাপনের জন্য রাজধানী এবং অন্যান্য ফরাসি শহরগুলো নীল রঙে আলোকিত করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।
জনদুর্ভোগ 12 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ।
দুর্ঘটনা 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভূয়া কেমিস্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া
ধর্ম ও ইসলাম 1 day আগে

সিরাজগঞ্জে চরমপন্থীদের তথ্যেই মিলল অস্ত্রভান্ডার ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড
আইন-বিচার 1 day আগে

সাভারে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ,বিজিবি মোতায়েন।
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে এক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আটক।
আইন-বিচার 3 days আগে

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে।
দুর্ঘটনা 3 days আগে

আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক