হোম
আন্তর্জাতিক

প্রেমের টানে আসা ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর করল বিজিবি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ প্রেমের টানে রাতের অন্ধকারে কাটাতার ভেদ করে বাংলাদেশে আসা ভারতীয় তরুণী খুসনামাকে (১৭) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের তেলিপাড়া সীমান্তে ৪৪৩ নম্বর মেইন পিলার সীমান্তরেখায় বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।

সাত সমুদ্র তের নদীর মতো প্রেমের টানে সীমান্তের কাটাতারকে অতিক্রম করতে পারলেও আইনি জটিলতায় প্রেমিকের সাথে ঘরবাধা হলো না প্রেমিকা খুসনামার। অবশেষে প্রেমিককে রেখে বুকফাটা কষ্ট নিয়েই ফেরত যেতে হলো তাকে। তবে পাসপোর্ট করেই আবার এদেশে এসে প্রেমিকের সাথেই ঘর-সংসার করতে চান খুসনামা। ভারতীয় তরুণী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হারিয়ানী গ্রামের ইসরাইল হোসেনের কন্যা। হস্তান্তরের সময় পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবি’র পক্ষে বিজিবির ১৮ ব্যাটালিয়ানের তেঁতুলিয়া কোম্পানী কমান্ডার আব্দুল মোতালেব ও ভারতের হাফটিয়াগঞ্জ বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট কোম্পানী কমান্ডার কমল সিং।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ফুলবাড়ি বিএসএফ ইন্সপেক্টর উপেন্দ্র সিং, সোনামাটির এসআই দেওয়ান সিং, সিটি কে কর্মকার, গোয়ালপুকুর থানার কনস্টেবল দিলীপ কুমার সরকার, কনস্টেবল অতসী নাথ ও বিজিবির নায়েক আবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স এবং মডেল থানার এসআই তপন কুমার, নুরুল হক, শাকিল ও এএসআই শাপলা ইয়াসমিন। জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ধরেই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের রতনদিঘী গ্রামের ইসরাইলের ছেলে আব্দুল লতিফ রকিবকে (২১) ভালোবেসে আসছিলেন। জীবিকার তাগিদে বাংলাদেশী তরুণ রকিব ভারতের কেরালা প্রদেশের হাজী আলী হোটেলে ভাইয়ের সাথে কাজ করতেন। ভাইয়ের সাথে বাড়িতে থাকার সুবাধে ধীরে ধীরে গড়ে উঠে সম্পর্ক। এক পর্যায়ে বিয়েও করেন। সম্প্রতি প্রেমিক রকিব দেশে ফেরার কারণে তার জন্য উতলা হয়ে উঠছিলেন তিনি।

তার কারণে প্রেমিকের সাথে যোগাযোগ করে রাতের অন্ধকারে তেঁতুলিয়ার সীমান্তের কাটাতার ভেদ করে ৪৪৪ মেইন সাব পিলার-২ অতিক্রম করে মহানন্দা নদী পারি দিয়ে একাকী বাংলাদেশে অনুপ্রবেশ করে সরদারপাড়া এলাকার এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকেই তাকে থানা পুলিশ আটক করে থানা হেফাজতে রাখেন। প্রেমিকা আসার খবরে ঠাকুরগাঁও থেকে ছুটে আসেন প্রেমিক রাকিব। কিন্তু ততোক্ষনে প্রেমিকা থানা হাজতের খবর শুনে ছুটে যান থানায়। রকিব খুসনামাকে নিজের প্রেমিকা বলে দাবি করে ছেড়ে দিতে বলেন। তিন মাস আগে তাদের ভারতে বিয়ে হওয়ার কথাও জানায়। কিন্তু বিয়ের কোন বৈধ কাগজ দেখাতে না পেরে দু’দেশের সীমান্ত আইনে প্রাচীর হয়ে পড়ে বন্ধন। দীর্ঘপথ পারি দিয়ে দেশে আসলেও প্রেমিকাকে না পাওয়ার কষ্টে হাউমাউ করে কাঁদতে থাকেন দুজনই। বিষয়টি মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৪৩ নং মেইন পিলারে পতাকা বৈঠক বসে।

পতাকা বৈঠকে ভারতীয় তরুণী খুসনামাকে হাজির করে তার কাছ থেকে সংগ্রহ করা হয় পারিবারিক সকল তথ্য। সে তথ্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ১০টায় ওই মেইন পিলারে পতাকা বৈঠক বসে। মেয়ের খবরে ছুটে আসেন খুসনামার বাবা ইসরাইল ও মা জেলাফুন। মডেল থানা পুলিশ বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করেন খুসনামাকে। এ বিষয়ে বিজিবির কোম্পানী কমান্ডার বক্তব্য দিতে না চাইলেও পুলিশ জানায়, ভারতীয় ঐ তরুণী বয়সে নাবালিকা হওয়ায় মানবিক কারণে বিএসএফের কাছে হস্তান্তর করে তাকে মা-বাবার হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো এমনই মতামত ব্যক্ত করেছেন উৎসুক জনতার অনেকেই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 5 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 5 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 5 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 5 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 14 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 2 days আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক