admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪৩ পূর্বাহ্ণ
ফেসবুক পাতাঃ ঘাটাইলে প্রায় ৫ লক্ষ লোকের বসবাস, তাদের জন্য রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট একটি মাত্র হাসপাতাল। যেটি কয়েক বছর আগে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় ঘোষিত হলেও এবং কিছুদিন পরই নির্মিত হলেও অদৃশ্য কারনে বছর খানেক আগে ৫০ শয্যার কার্যত্রুম চালু হয়েছে। তারপর আবার নেই পর্যাপ্ত ডাক্তার ও নার্স।
যারা আছে তারা আবার চলে এলাকার গরমে, ফলে সেবা দিবে কি ভাবই বেশী, কিছু বললে রোগী ও রোগীর আত্বীয় স্বজনের কপালে জুটে জারি (দু একজন ব্যাতিত)। সর্বপরি ঘাটাইলে গরীব ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা চরম বিপর্যয় ধারন করেছে?
অপর দিকে আজ মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্ভোধন হল। ঘাটাইলে উন্নয়ন হচ্ছে, তুলনামূলক ভাবে হচ্ছে কি? নিজেদের মধ্যে ভাগাভাগি খেলতে থাকুন আর আশে পাশের উপজেলার উন্নয়ন দেখতে থাকুন। আর জোরে জোরে তালি বাজান। হে ঘাটাইলবাসী আরো জোরে তালি বাজান?
সরকারি হাসপাতালের এই রকম সেবা নিয়মিত দেখা যায়, দেশের বিভিন্ন যায়গায়, সেবার মান নিয়ে ক্ষোবে একজন ফেসবুক ব্যবহারকারী তার ব্যাক্তিগত ওয়ালে পোস্ট করেন, টাঙ্গাইল জেলার মধুপুর ও ঘাটাইল হাসপাতাল নিয়ে।