হোম
নির্বাচিত কলাম

প্রতিশ্রুতি এবং বাস্তবতার ফারাক: ভূমিকম্প মোকাবেলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০১৯ ১০:৩৫ পূর্বাহ্ণ

Bangladesh-earthquake-mknewsbd

ফাইল ছবি

ভূমিকম্পের কারণে সড়ক ভেঙে পড়েছে নেপালে ২০১৫ সালের ভূমিকম্প নাড়িয়ে দিয়েছিলো বাংলাদেশকেও। নেপালের ওই ভূমিকম্পের পর বাংলাদেশে সরকারী ভাবে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছিলো। কিন্তু এ সম্পর্কিত নীতিমালা কোনোদিনই মাঠ পর্যায়ে বাস্তবায়নে গুরুত্ব দেয়া হয়নি। যদিও ২০০৪ সালেই জাতিসংঘের সহায়তায় সরকার ও কিছু সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচিতে গুরুত্ব দেয়া শুরু করেছিলো এবং সেই পরিকল্পনায় ভূমিকম্পের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিলো। পরে ২০০৯ সাল নাগাদ দেখা যায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় জনবল ও উপকরই নেই ফায়ার সার্ভিস বিভাগের। এখন কর্তৃপক্ষ বলছেন ফায়ার সার্ভিস এখন অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। ভূমিকম্প জনিত আগুন বা অন্য বিপর্যয়ে তারা আরও বেশি সক্রিয়তা দেখাতে পারবে। প্রায় এক লাখ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণও দেয়া হয়েছে যাতে প্রয়োজনের সময় তারাও কাজ করতে পারেন।

কি কি করার প্রতিশ্রুতি ছিল
নেপালের ভূমিকম্পের ভয়াবহতায় তখন বাংলাদেশ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছিলো। কারণ এরপর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছিলো। এরপর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিলো ‘ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার’ প্রতিষ্ঠার। সিদ্ধান্তটি এখনো বাস্তবায়িত না হলেও এ সম্পর্কিত কিছু কাজ চলছে বলে জানা গেছে। এছাড়া ওই বৈঠকে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এনডিএমআইএস) নামে একটি ওয়েবসাইট তৈরির সিদ্ধান্তও হয়েছে বলে তখন প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছিলেন ।

 

earthquake-mknewsbd

ভূমিকম্পের মতো দুর্যোগের পর নিরাপদ আশ্রয় হিসেবে প্রয়োজনীয় খোলা জায়গাও নেই ঢাকা শহরে বলে বলছেন বিশেষজ্ঞরা কিন্তু সেটিও এখনো হয়নি।দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা বলছেন, এমন অনেক বিষয়েই এখনো কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি। তিনি বলেন, বিল্ডিং কোড খুব গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু পরিবর্তন আনা হলেও সেগুলোর গেজেট হয়নি। “বিল্ডিং কোড সহজবোধ্য করে মানুষের কাছে পৌঁছানো দরকার ছিলো যাতে করে ভবন নির্মাণের সময় মানুষ সত্যিকার অর্থেই সতর্ক হওয়ার গুরুত্ব বুঝতে পারে। কিন্তু এ কাজটিও করা হয়নি এখনো। আবার প্রস্তুতি বা যা কাজ হচ্ছে তার লক্ষ্য শহর এলাকা। কিন্তু ভূমিকম্পের জন্য শহর ও গ্রাম এলাকায় সমান গুরুত্ব দেয়া উচিত।” তিনি বলেন, একটা কক্ষ কতটুকু বড় হলে দরজার সংখ্যা বাড়ানো দরকার যাতে দুর্যোগ জনিত আগুনের সময় সহজেই মানুষ বের হয়ে আসতে পারে – এ ধারণাটি এখনো জনপ্রিয় হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড: হাফিজা খাতুন বলছেন সচেতনতা তৈরির মতো রুটিন কিছু কাজ চলছে ভূমিকম্প বিষয়ে এবং এর বাইরে বড় ধরণের কাজ বলতে ফায়ার সার্ভিসের কিছু যন্ত্রপাতি দেখা যাচ্ছে। “আসলে যখন ঘটনা ঘটে নানা উদ্যোগ নেই আমরা যা পরে ভুলে যাই। রুটিন কাজ হলো সচেতনতা । এটি নিয়ে অনেক কাজ হয়। এমনকি বিল্ডিং কোডের পরিবর্তনগুলোও এখনো চূড়ান্ত করে মানুষকে জানানো হয়নি”।

banglad-earthquake-mknewsbd

বিশেষজ্ঞদের আশংকা ঢাকার মধ্যে বড় ভূমিকম্প সৃষ্টির মতো ভূতাত্ত্বিক অবস্থা না থাকলেও সিলেট এবং চট্টগ্রামে শক্তিশালী ভূমিকম্প হলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকার
অগ্রগতি হয়েছে কি? জানা গেছে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বব্যাংক ও জাইকার সহায়তা বাংলাদেশে ভবন পর্যবেক্ষণ ও অবস্থা যাচাই করার জন্য বেশ বড় ধরণের কর্মকাণ্ড শুরু হয়। যার আওতায় সরকারি ভবন বিশেষ করে স্কুল, হাসপাতাল ও ফায়ার সার্ভিস ভবনগুলো পর্যবেক্ষণের কাজ শুরুর পাশাপাশি রাজউকের মাধ্যমে প্রাইভেট ভবনগুলো পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়ে। এসব প্রকল্পের সাথে জড়িত আছেন বুয়েটের শিক্ষক মেহেদী হাসান আনসারী। মি. আনসারী বিবিসিকে বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় রাজউকের আওতাধীন ভবন এসেসমেন্ট কাজ চলছে আর জাইকার অর্থায়নে সরকারি ভবনগুলো নিরীক্ষা করা ও মজবুত করার কাজ চলছে। জানা গেছে শুধু ঢাকাতেই প্রায় পাঁচ হাজার হাসপাতাল, স্কুল, ফায়ার সার্ভিস ভবনসহ সরকারি ভবনগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। মি.আনসারীর মতে এসেসমেন্ট প্রতিবেদন কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত হবে, তবে প্রাথমিকভাবে ভূমিকম্প ও ভূমিকম্প জনিত দুর্ঘটনা প্রতিরোধে খুব একটা ভালো অবস্থায় নেই এই ভবনগুলো। তিনি বলেন ৬০০ স্কুলকে টার্গেট করা হয়েছে এসেসমেন্টের জন্য এবং এর মধ্যে দুশো স্কুলের এসেসমেন্ট শেষ হয়েছে। মি.আনসারী বলেন মোট চারটি বিষয়কে সামনে রেখে ভূমিকম্প জনিত দুর্ঘটনা থেকে ভবন ও জানমাল রক্ষার কাজ চলছে।

এগুলো হলো :

১. রাজউক, সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো। এজন্য প্রশিক্ষণ ও কমিউনিকেশন শক্তিশালী করণের পাশাপাশি ব্যাকআপ কমিউনিকেশন তৈরি করা। যাতে করে ভূমিকম্প হলে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেলেও ব্যাক-আপ সক্রিয় থাকে।

২. একটি জরুরি সমন্বয় অপারেশন কেন্দ্র প্রতিষ্ঠা। আপাতত ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ, ফায়ার সার্ভিস এবং সিলেট সিটিতে এটা করা হচ্ছে। এই সমন্বয় কেন্দ্রগুলো ভূমিকম্প প্রতিরোধী ভবনে থাকবে যাতে বিপযর্য়কালে এর কার্যক্রম ক্ষতিগ্রস্ত না হয়। আর এখান থেকেই দুর্যোগ পরবর্তী সব কার্যক্রম পরিচালিত হবে। সব ধরণের তথ্য এখানেই আসবে এবং এখান থেকে দেয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা এখান থেকেই কাজ করবেন। সর্বশেষ সব তথ্য এসব কেন্দ্রর স্ক্রিনে সার্বক্ষণিক দেখানো হবে। ফায়ার সার্ভিসের একটি ভবনই করা হচ্ছে ভূমিকম্প প্রতিরোধ উপযোগী করে।

৩. দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বাড়ানো। এজন্য সেখানে একটি ইন্সটিটিউট হবে এবং একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ তৈরি হবে এই ইন্সটিটিউটেই।

৪. পুরো কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা তা দেখভাল করবে পরিকল্পনা কমিশন।

মি. আনসারী অবশ্য জানান সরকারি অর্থায়নে অন্তত একশ কোটি টাকা খরচ করে ফায়ার সার্ভিসের জন্য নানা উপকরণ কেনা হয়েছে যেগুলোর খুব প্রয়োজন ছিলো ভূমিকম্প ব্যবস্থাপনার ক্ষেত্রে।

ভূমিকম্পের পর লিকুইফেকশন বা মাটির তরলীকরণ।
পূর্বাঞ্চলে হচ্ছে জরুরি কেন্দ্র
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহাদৎ হোসেন বিবিসি বাংলাকে বলেন বিল্ডিং কোডকে শক্তিশালী করা হয়েছে এবং ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণে জোর দেয়া হয়েছে। “আমরা একই সাথে পূর্বাচলে তিন একর জায়গায় মানবিক সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠার কাজ করছি। যাতে বড় দুর্যোগ হলে সেখান থেকেই জরুরি অপারেশন্স চালানো সম্ভব হয়। আর এয়ারপোর্টের কাছে বিবেচনায় সেখানে জায়গা নির্ধারণ করা হয়েছে। এটি নিয়ে এখন কাজ চলছে”। আমাদের মূল লক্ষ্য অবকাঠামো বিশেষ করে স্কুল, ঘরবাড়িকে ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলার সংস্কৃতি তৈরি করা। সে লক্ষ্যেই সরকার কাজ করছে।”

পরিবর্তন কতটা?
বুয়েটের সঙ্গে যৌথভাবে সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপির এক সমীক্ষায় দেখা গেছে, সাড়ে সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার ৭২ হাজার ভবন ধসে পড়বে। যেখানে তৈরি হবে সাত কোটি টন কনক্রিটের স্তুপ। এমন ভয়াবহ আশংকার বিপরীতে প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ ড: আদিল মোহাম্মদ খান বিবিসিকে বলেন, ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। “এখন অনেকেই ভূমিকম্প বা এ ধরণের দুর্যোগের বিষয়টি বিবেচনা করে প্রকৌশলীদের সহায়তা নিয়ে ঘরবাড়ি নির্মাণে উৎসাহিত হচ্ছে। এ ধরণের ভবন গত দশ বছরে অনেকে বেড়েছে”। যদিও এরপরেও দেশে বিপুল সংখ্যা অনিরাপদ হাউজিং আছে মন্তব্য করে তিনি বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে সবচেয়ে বড় করণীয় হলো বিদ্যমান ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় করে তোলা। “এটি অল্প সংস্কার ও অল্প ব্যয়েই সম্ভব। কিন্তু এজন্য সরকারিভাবেই প্রচার ও সহায়তায় এগিয়ে আসতে হবে। অন্যথায় এখনো বহু মানুষ ঝুঁকিতেই থেকে যাবে”।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আধা-পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিনাজপুরের  বিরামপুরের মাঠ,
অর্থনীতি 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 11 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 19 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 19 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক