মনসুর আহাম্মেদ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের ১০ লাখ গাছের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে পীরগঞ্জে ১০ কিলোমিটার সড়কের দুধারে কৃষ্ণচুড়া গাছের চারা রোপন কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার দুপুরে পীরগঞ্জ-সাগুনি পাকা সড়কের সাগুনিতে চারা রোপন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
এ সময় থুমনিয়া বন বিট কর্মকর্তা শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলনসহ গনমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোষ্ট ও স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।