হোম
আন্তর্জাতিক

পাকিস্তানের ট্রেন ১২বছর পর ইস্তাম্বুলে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পাকিস্তানের ট্রেন ১২ বছর পর ইস্তাম্বুলে। পাকিস্তান থেকে পণ্যবাহী প্রথম ট্রেনটি গতকাল বৃহস্পতিবার ইস্তাম্বুলে পৌঁছেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে যোগাযোগের নতুন মাত্রা শুরু হয়েছে। ২২ টন ধারণক্ষমতার আটটি ওয়াগনের সমন্বয়ে গঠিত ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) কার্গো ট্রেনটি গত ২১ ডিসেম্বর ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করে এবং ৫ হাজার ৯৮১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইস্তাম্বুলে পৌঁছায়। সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রত্যাশা, নতুন এই সংযোগের ফলে তিন দেশের মধ্যে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।

ইস্তাম্বুলে ট্রেনটির আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কারাইসমাইলোগ্লু, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য মাখদুম জাইন হুসেন কুরেশি এবং তুরস্কে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফারাজমান্দ উপস্থিত ছিলেন। কারাইসমাইলগ্লু বলেন, আগে পাকিস্তান ও তুরস্কের মধ্যে পণ্য পরিবহনে সমুদ্রপথে ৩৫ দিন লেগে যেত। এখন এই ট্রেনের মাধ্যমে সময় ও খরচ অনেকখানি সাশ্রয় হবে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যের বিকাশ ঘটবে অনেক বেশি।

কুরেশি এক সাক্ষাতকারে আনাদোলু এজেন্সিকে বলেন, এ ধরনের যোগাযোগের মাধ্যমে আমরা ইউরোপীয় বাজারগুলোতে অ্যাক্সেস পাবো এবং তুরস্ক মধ্য এশিয়ার রাজ্যগুলোতে প্রবেশ করতে পারবে। ফলে এটি হবে একটি পারস্পরিক উপকারী ব্যবস্থা। আশাকরি, এটি টেকসই হবে এবং আমরা আরো অনেক এগিয়ে যেতে পারবো।

তুরস্কে ইরানের রাষ্ট্রদূত ফোরাজমান্দ জানান, আইটিআই রেলওয়ে প্রকল্পটি প্রথম ২০০৯ সালে চালু হয়েছিল কিন্তু কিছু সমস্যার কারণে তা স্থগিত করা হয়। এখন আবারো তা চালু করা হয়েছে। তিনি জানান, তিনটি দেশ অদূর ভবিষ্যতে একই রুটে একটি যাত্রীবাহী ট্রেন চালু করার পরিকল্পনা করছে। ইসলামাবাদ থেকে ইস্তাম্বুল পর্যন্ত ট্রেনের অনুমোদন দেয়া হয়েছিল ২০০৯-এ। তারপর পাকিস্তান থেকে তুরস্কে আটটি ট্রেন পাঠানো হয়েছে। আরও ছয়টি লোকোমোটিভ পাকিস্তানের উদ্দেশ্যে তুরস্ক ছেড়ে যায়। কিন্তু ২০০৯ সালে পাকিস্তানে বন্যার কারণে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 6 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 6 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 6 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 7 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 16 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 2 days আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক