হোম
নির্বাচিত কলাম

পাওয়ার ফুটবল ও ছন্দময় ফুটবলের লড়াইয়ের অপেক্ষা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার বগুড়াঃ কাতার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইতে রোববার (১৮ ডিসেম্বর) ইউরোপীয় শক্তি ফ্রান্সের মুখোমুখি হবে লাতিন শক্তি আর্জেন্টিনা। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালটি শুরু হবে রাত ৯টায়। দুদলের সামনেই তৃতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি। যেখানে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হবার সুযোগ ফরাসিদের। আর ৩৬ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ লে আলবিসেলেস্তেদের।

মরুর বুকে এক মাসের ফুটবল মহাযুদ্ধের শেষ রোমাঞ্চের সামনে দাঁড়িয়ে পৃথিবী। সোনার ট্রফি জয়ে মুখোমুখি ইউরোপ ও লাতিন ফুটবল শক্তি। পাওয়ার ফুটবল বনাম ছন্দময় ফুটবলের এ লড়াই মঞ্চায়নে তৈরি আধুনিক স্থাপত্যের নিদর্শন লুসাইল স্টেডিয়ামও। আর এই লড়াইয়ের অপেক্ষায় আছেন সমর্থকরাও।

১৯৯৮ সালে প্রথম শিরোপা জয়ের পর থেকে ফুটবল শক্তিতে অন্য উচ্চতায় নিয়ে গেছে ফ্রান্স। বিশ বছরের ব্যবধানে জিতে নিয়েছে দ্বিতীয় শিরোপাও। রাশিয়ায় জয় করা ট্রফি ধরে রাখতে, কাতারেও ঘাঁটি গেড়েছেন লা ব্লুজরা। দিদিয়ের দেশমের গুরুগিরিতে, দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের আনন্দে মাততে চান এমবাপে-গ্রিজম্যানরা।

ভাইরাসের আক্রমণ সামলে ফরাসি দুর্গ রক্ষায় বর্মের ভূমিকায় নামবেন ভারানে-কোনাতো-কুমানরা। মধ্যমাঠে ব্যূহ রচনায় ফিরবেন র‍্যাবিয়ট। মধ্যমণি গ্রিজম্যানের সরবরাহ করা বলে আক্রমণ শানাবেন এমবাপে, ডাম্বেলে ও জিরুদ। শিরোপা স্বপ্নের পাশাপাশি গোল্ডেন বল ও বুটের অনুপ্রেরণা রয়েছে এমবাপের জন্য। ফরাসিদের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে ৩৬ বছরের অশ্রু, বঞ্চনা ও সমালোচনার জবাব দেবার মঞ্চ আর্জেন্টিনার জন্য। বাতিস্তুতা, ওরতেগা, রিকুয়েলমে, ক্রেসপো, আয়ালা, তেভেজদের শোকগাথা পেরিয়ে, ২০১৪ বিশ্বকাপের ফাইনালে যোগ হয় হিগুয়েন-আগুয়েরোর অশ্রুগাঁথা। স্কালোনির গুরুগিরিতে কোপার খরা কাটানোর পর এবার বিশ্বকাপ অপেক্ষার অবসানে একাট্টা লে আলবিসেলেস্তেরা।

গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজের সামনে দেয়াল হয়ে দাঁড়াবেন অভিজ্ঞ ওতামেন্দি ও তরুণ রোমেরো-লিসান্দ্রোরা। মধ্যমাঠে বল দখলের লড়াই চালাবেন ডি পল, অ্যালিস্টার, পারাদেশ। এখানে সারপ্রাইজ প্যাকেজও রাখতে পারেন কোচ। আর আক্রমণের কামান দাগাবেন মেসি ও আলভারেজ। যদিও মেসিকে বল থেকে দূরে রাখার হুমকি দিয়েছে ফ্রান্স। কিন্তু এ ম্যাচ মেসির জন্য তো শুধু বিশ্বকাপের ফাইনাল নয়; সর্বকালের সেরার সিংহাসনে অধিষ্ঠিত হবার শেষ সিঁড়িও।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পোশাক তৈরী শ্রমিকদের দাবীতে উত্তপ্ত সাভার -আশুলিয়া শিল্পাঞ্চল।
আইন-বিচার 2 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা.জাহিদ।
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ের বোদায় আধুনিক দ্বি-তল ডাকবাংলোর উদ্বোধন ।
অর্থনীতি 20 hours আগে

দিনাজপুরের ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে যুব দিবস পালিত।
জাতীয় 21 hours আগে

সুনামগঞ্জে বাজারে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ, পুলিশের জালে কৃষকদলের দুই নেতা।
আইন-বিচার 21 hours আগে

বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের।
বগুড়া 21 hours আগে

দিনাজপুর ল্যাম্ব হাসপাতালের ৫০ বছর পূর্তি উদযাপন। 
রংপুর 2 days আগে

পঞ্চগড় রেল ষ্টেশন পরিদর্শন করেছেন মহাপরিচালক।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক