admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টরঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা,আজ শনিবার ( ১৪ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.১ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই বছরের তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
তবে আজ সকাল ১০ টার আগেই দেখা মিলেছে সূর্যের। গত কয়েকদিন থেকে সূর্যের দেখা মিললেও রোদের তীব্রতা ছিলো কিছুটা কম, তবে আজ রোদের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।গত কয়েকদিন থেকে এই অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে অবস্থান করছে। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮.৩ ডিগ্রীর সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল বলেন,গত কয়েকদিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে অবস্থান করছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.১ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।