admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় তেঁতুলিয়ার বিকেলে হালকা বাতাস হলে রাতে দেখা মিললো কুয়াশা। আর রাত ১০ টায় পুরো তেঁতুলিয়া কুয়াশার চাঁদরে ঢেকে যায়।সারা দিন রোদের তাপ থাকলে ও রাতে গড়মি কাপড় পড়তে হচ্ছে মানুষ জনকে। শুক্রবার ২৭(জানুয়ারি) তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল ৯টায় রেকট করেছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস,গত বৃহস্পতিবার ২৬ জানুয়ারি ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ২৫ জানুয়ারি ৯.২ ডিগ্রি সেলসিয়াস,মঙ্গলবার ২৪ জানুয়ারি ৮.৯ডিগ্রি সেলসিয়াস, আর শুক্রবার ১০ডিগ্রি সেলসিয়াস থাকলে ও দিনে গরম বিকেলে বাতাস রাতে কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে গোটা তেঁতুলিয়া সহ তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে রাত ৯ টার মধ্যে তেমন দেখা মিলেনি মানুষ জনের,বাজার গুলো ফাঁকা অনেকে ঠান্ডার জন্য বাড়িতে চলে গেছে।
এবিষয়ে দোকানদার ইমরানের সাথে কথা বললে সে বলে, আজ শুক্রবার বাজারে মানুষ নাই বললে চলে নাই তেমন বিক্রি নাই জার যেটা প্রয়োজন সেটা কিনে আপন আপন বাড়ি চলে গেছে । তেঁতুলিয়া খন্দকার মার্কেট ভাই ভাই হোটেল-২ মালিক জাহিরুল হক এর সাথে কথা হলে তিনি বলেন, আগের দিনের তুলোনায় আজকে বেচাকেনা কম দোকানে যে সকল খাওয়া রান্না করা হয়েছে ৩ ভাগের ১ ভাগ এখনো আছে বিক্রি নাই যে অবস্থা লোকজন নাই রাত ৮টা বাজলে মানুষ বাড়িতে চলে যায়। এছাড়াও কাঁচা বাজারের দোকান,ফোলের দোকান চা হোটেল, মুদির দোকান,মোবাইলের লোডের দোকান,পান দোকান,বেকারি দোকন ইত্যাদি দোকান দাড় দের বসে থাকতে দেখা যায কনো কাস্টমার নেই মাঝে মধ্যে এক দুইজন আছে।