admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২২ ৬:২৭ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনার মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু ও উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা,উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুব আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সহ কর্মকর্তাবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মুড়ালে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া সকাল ৮.৩০টায় তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ও বেলুন উড়িয়ে বিভিন্ন বাহিনী, স্কাউটস, গালর্স গাইড, শিক্ষার্থী ও শিশু সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।এরপর বীর মুক্তিযোদ্ধা,শহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, তেঁতুলিয়া মডেল থানা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান,পল্লীবিদ্যুৎ অফিস, সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।উপজেলা সরকারি বেসরকারি ভবন গুলোতে আলোকসজ্জা করা হয়।