admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টরঃ পঞ্চগড় তেঁতুলিয়ায় ক্যামিলিয়া ব্যান্ড উদ্ধোগে স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন “ক্যামিলিয়া ব্যান্ড” প্রথম ধাপে প্রায় একশত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে তেঁতুলিয়া ডাংগাপাড়া এলাকায় ক্যামিলিয়া ব্যান্ড অফিস কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
অনুষ্ঠানে ক্যামিলিয়া ব্যান্ড সাধারণ সম্পাদক আবু আজাদ এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আতাউর রহমানের উপস্থাপনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র ক্যামিলিয়া ব্যান্ডেন সভাপতি মোস্তফা সুমন, সহ-সভাপতি শশি,উপজেলা কৃষক লীগের সদস্য সচিব কবির হোসেন,তেঁতুলিয়া উপজেলা শাখার শ্রমিকলীগের সাবেক সভাপতি ইনছান আলী প্রমুখ।আরো উপস্থিত ছিলেন, ক্যামিলিয়া ব্যান্ডের সদস্য স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।