admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ৭:৪৪ অপরাহ্ণ
আব্দুল আল মামুন,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় ইট বোঝাই ট্রাক্টর/মাহিন্দ্র এর ধাক্কায় তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঔষুধ ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবাব বিকেলে বোদা পৌর এলাকার বাইপাস মোড় জামে মসজিদ সংলগ্ন এ দূ্র্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম বোদা পৌর সর্দার পাড়ারর মৃত্য আমিনুল ইসলামের ছেলে।
তিনি বোদা বাজারের তিথি ঔষধ দোকানের মালিক। পুলিশ ও প্রত্যক্ষদোর্শী সূত্রে জানা যায়, ঔষধ ব্যবসায়ী তরিকুল ইসলাম বিকেলে বোদা পৌর এলাকার বাইপাস মোড় চামে মসজিদের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় সাকোয়া হতে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর/মাহিন্দ তাকে সজোরে ধাক্কা দিয়ে ট্রাক্টর/মাহিন্দ্রটি উল্টে ক্ষাদে পরে যায়।
এ সময় তরিকুল ইসলাস গ্রুতর ভাবে আহত হয়। পরে স্থানিয় এবং পথচারী মানুষজন তাকে বোদা সদর হাসপাতাল/বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, ডাক্তার নবকান্ত রায় তাকে মৃর্ত্য ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান ট্রাক্টর মাহিন্দ্র এর ধাক্কায় তরিকুল ইসলাম ঔষধ ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।