admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২০ ১১:৫৯ পূর্বাহ্ণ
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ইত্যাদির শুটিং দেখে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে দাইমুল ইসলাম (৫০) মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়া এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাইমুল ইসলাম (৫০) ডোকরোপাড়া এলাকার মৌলভী মসলিমউদ্দীনের ছেলে ও পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিটার অপারেটর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইত্যাদির শুটিং দেখে তেঁতুলিয়া থেকে মোটর সাইকেল যোগে পঞ্চগড়ে যাওয়ার পথে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়া এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে ট্রাকের ভিতরে ছিটকে পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল আরোহী দাইমুলকে মৃত ঘোষণা করে। দাইমুলের মৃত্যুর খবর শুনে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে আসেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ প্রশাসনের কর্মকর্তারা।