হোম
অপরাধ

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ জন আটক।

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি তরুণকে আটক করেছে ১৮ বিজিবি। ৬ অক্টোবর ২০২৬ ভোর ৫টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এসময় বিজিবির ধাওয়া খেয়ে আরও ৩ জন পালিয়ে যেতে সক্ষম হন।

আটককৃতরা হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার লতারগাঁও এলাকার হাফিজুল ইসলাম (২১), একই জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার সাব্বির হোসেন (১৫) ও রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা এলাকার শিপন মিয়া (১৯)। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় একদল তরুণ দর্জিপাড়া ফরেস্টের ভেতর দিয়ে মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা ব্যবহার করে ভারতে
প্রবেশের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে টহল কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এসময় ৪ জনকে হাতেনাতে আটক করা হলেও ৩ জন পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণরা জানিয়েছেন, তাঁরা মূলত কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে বিজিবি তাঁদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে। তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, বিজিবি চার তরুণকে থানায় সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবির সতর্ক টহল দল চারজনকে আটক করেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। টহল দলগুলো ২৪ ঘণ্টা সীমান্তে কড়া নজরদারি বজায় রেখেছে ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের বিষ পান করে আত্মহত্যা।
দুর্ঘটনা 7 hours আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন,অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি।
আইন-বিচার 11 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ জন আটক।
অপরাধ 12 hours আগে

সিরাজগঞ্জের কাজিপুরে মা ইলিশ সংরক্ষ অভিযান-২৬ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জাতীয় 12 hours আগে

কালিয়াকৈরে প্রেমিকের ভাড়া বাসায় দিয়া বণিকের মৃত্যুর ঘটনায় ধর্ষণ ও
অপরাধ 14 hours আগে

পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ ফের বন্ধ, উত্তরাঞ্চলে বিদুৎ সংকটের শঙ্কা।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে শিক্ষক
অপরাধ 1 day আগে

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া,মিলারের বিরুদ্ধে অভিযোগ।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক