হোম
আইন-বিচার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় নারীদের উপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন।

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপির অসহায় এক পরিবারের নারীদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি শুধু নির্যাতন নয়, তাদের ঘর বাড়িতে পেট্রোল দিয়ে আগুন দিয়ে তাদের বসত ঘর পুড়িয়ে দিয়ে এলাকা ছাড়া করার ঘোরতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীরা থানায় মামলা করলেও আসামীদের হুমকিতে বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন।

এ ঘটনায় শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী সাজেদা বেগমসহ তার মেয়েরা তেঁতুলিয়া প্রেসক্লাবে হাজির হয়ে সংবাদ সম্মেলন করে ঘরে ফেরার আকুতি ও আসামীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ সময় রিতা আক্তারের মা সাজেদা বেগম, আনোয়ারা, জাহানারাসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী নারীদের মধ্যে রিতা আক্তার বলেন, দীর্ঘদিন যাবত এলাকার তবিবর রহমান, মোজাফ্ফর হোসেন, মজিববরসহ বেশ কয়েকজন ব্যক্তি আমাদের জায়গা জমি ও পারিবারিক সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ ঘটিয়ে আসছেন।

তারা আমার অসহায় মা, আমার ও বোনদের ক্ষতিসহ বাড়িঘর থেকে উচ্ছেদ করতে ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন। এমনকি চলতি সালের গত ২৭ জানুয়ারী গভীর রাতে তবিবর রহমানের নেতৃত্বে বেআইনিভাবে দলবল নিয়ে বাড়িতে ঢুকে হামলা করে ঘরের আসবাবপত্র ভাংচুরসহ পেট্রোল দিয়ে ঘরে আগুন দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায়। ঘরে অগ্নিকান্ড ঘটিয়ে ঘরের সব আসবাবপত্র পুড়িয়ে ৫ লাখ টাকার বেশি ক্ষতি করেছে তারা।

আমরা ভয়ে ঘটনাস্থল হতে কোনভাবে প্রাণে বাঁচলেও ঘরের সব আসবাবপত্র পুড়ে অঙ্গার হয়ে গেছে। তাদের হুমকিতে বাড়িতে ঢুকতে পারছি না। বাধ্য হয়ে বাইরে থাকলেও তারা হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় আমরা উপায়ন্তর না পেয়ে পরের দিন ১৩জনকে অভিযুক্ত করে থানায় মামলা করি।

মামলা অনুযায়ী অভিযুক্তরা হলেন, তবিবর রহমান (৪৬), মোজাফ্ফর হোসেন (৩৮), মজিবর রহমান (৫০), হারুন (৪০), শাকিল (১৯) প্রমুখ। এদের মধ্যে বাংলাবান্ধা ধাইজান এলাকার মৃত নজিরবদ্দীনের ছেলে তবিবর রহমান, একই ইউনিয়নের ঝাড়–য়াপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে মোজাফ্ফর হোসেন, মৃত নজিবদ্দীনের ছেলে মজিবর রহমান, হারুন ও তবিবর রহমানের ছেলে শাকিলসহ অনেকে। এসব আসামীরা বারবার আমাদের ক্ষতি করতে চেষ্টা করছে। থানা ও আদালতে মামলা করলেও তারা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে তারা।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত হয়ে ভুক্তভোগী নারী রিতা আরও জানায়, তবিবর রহমান এলাকার মাদক স¤্রাট। সে বিভিন্নভাবে মাদক বিক্রি করে এলাকা যুব সমাজের কাছে। এই তবিবর রহমান আমাদের পরিবারের উপর মানসিকভাবে নির্যাতন চালাচ্ছে, মাদক দিয়ে ফাসিয়ে দেয়ার হুমকি দিয়ে যাচ্ছে। তার ও তাদের গংদের অত্যাচারে আমরা আতঙ্কে বাড়ি ছাড়া হয়ে ভাড়া বাড়িতে রয়েছি। আমার প্রতিবন্ধী বোন, অসহায় মা ও অন্যান্য বোনদের নিয়ে আতঙ্কে রয়েছি। আমরা কি বিচার পাব না। আমরা কি নিরাপত্তা নিয়ে ঘরে ফিরে শান্তিতে থাকতে পাবো না। আমরা তো নারী। ঘরে পুরুষ নেই। আমরা নিরাপত্তা চাই।

তাই প্রশাসন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় বাড়িতে ফিরে শান্তিতে বসবাস করতে চাই-বলেই হাউমাউ করে কাঁদতে থাকেন তারা।
তবে সরেজমিনে বিষয়টি জানতে অভিযুক্তদের পরিবারের সাথে কথা বললে তারা জানান এ ধরণের কোন ঘটনা ঘটেনি। তারাই ঘটনাটি ঘটিয়েছে। বরঞ্চ এই পরিবারটি মামলাবাজ। তারা দেহ ব্যবসায়ী ও মাদক বিক্রি করে। আমরা প্রতিবাদ করতে গেলে তারা মামলা করার হুমকি দেয়।

এমনকি মামলা দিয়েছে। এছাড়া তারা গ্রামের অনেক লোকের নামে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। এদের অত্যাচারে গ্রামের মানুষ আজ অতিষ্ঠ। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, এ সংক্রান্ত থানায় মামলা রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাভারে চালককে জবাই করে হত্যা।
ঢাকা 2 hours আগে

সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব সরকারি পুকুর কেটে মাটি পাচার।
অপরাধ 3 hours আগে

ঠাকুরগাঁয়ের পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা পুলিশের সচেতনতামূলক
আইন-বিচার 5 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় নারীদের উপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন।
আইন-বিচার 7 hours আগে

সুনামগঞ্জের নদী থেকে লাশ উদ্ধার।
দুর্ঘটনা 7 hours আগে

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন তদবির চলবেনা-ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 2 days আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 2 days আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক