admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ,স্টাফ রিপোর্টারঃ নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের চাঁদের হাট বড় খামাতপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা। তিনি চাঁদের হাট হাজীপাড়া এলাকার বাসিন্দা ও চাঁদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, ২ বছর আগে নীলফামারী সদর উপজেলার মোকছেদুল ইসলামের ছেলে ও চাঁদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ল্যাব অপারেটর মনিরুজ্জামান বাবুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে কয়েক দিন ধরে প্রেমিকা বিয়ের জন্য বাবুকে চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেন তিনি। ওই শিক্ষার্থীর দাবি, ২ বছর থেকে তাদের সম্পর্ক। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হন।
উক্ত বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে তারা মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি। দিকে মেয়ের বাবা জানান, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে ওই নরপিশাচ বাবু তার জীবন নষ্ট করেছে। তার উপযুক্ত শাস্তির দাবি করছি।
উক্ত বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।