admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
নরসিংদী প্রতিনিধিঃ মাদক সেবনরত কামরুজ্জামান সোহেল ও ইমন আলম,নরসিংদীর পলাশ উপজেলার জিনরদী ইউনিয়নের চরণগর্দী এলাকার কল্যানী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষকের ইয়াবা সেবনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত এই শিক্ষকের নাম কামরুজ্জামান সোহেল। তার সঙ্গে মনোহরদী উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইমন আলমকেও ইয়াবা সেবন করতে দেখা গেছে।এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এলাকার শিশু-কিশোররা এমন শিক্ষকের কাছে কী শিখবে- তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে কামরুজ্জামান সোহেলকে জিজ্ঞাসা করা হলে তিনি মাদক সেবনের কথা অস্বীকার করেন। এ ছাড়া ইমন আলমের মতামত জানতে বারবার তার মোবাইল ফোনে কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, কোনো মাদকসেবী এ জেলায় ছাত্রলীগের সদস্য পদে থাকতে পারবে না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা তৎপর রয়েছে বলেও জানান। এ ছাড়া পলাশ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জিনরদী ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর কামরুল গাজী বলেন, ভিডিওর কথা শুনেছি। আরও খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিব।