admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
এনামুল হক, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ১৭ জন মোটর সাইকেল চালকদের মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন।
সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন অনুযায়ী ১৭ জন মোটর সাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত এবং হেলমেট না পড়ে গাড়ি চালানোর অপরাধে মোট ৪ হাজার ৯ শত ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ও কয়েকজন এসআই সহ-সঙ্গীয় ফোর্স।