হোম
আইন-বিচার

নওগাঁয় ডাকাতি-ছিনতাইয়ে জড়িত চারজনসহ গ্রেপ্তার ৫

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ মার্চ, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: নওগাঁয় পৃথক অভিযানে ডাকাতি-চুরি-ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে চারজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে নওগাঁ সদর, মান্দা ও নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

গ্রেপ্তাররা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা আহসান রাজ (২২) ও দেলুয়াবাড়ী গ্রামের মেহেদী হাসান (৩১), নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের বিকাশ পাহান (১৭) ও একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)।

শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, এদের মধ্যে চারজনকে ডাকাতির মামলায় এবং একজনকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ২৪ ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজার সংলগ্ন মালাধর ব্রিজের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাত দল।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করেন।
ওই মামলার সূত্র ধরে শুক্রবার রাতে নওগাঁ ডিবি পুলিশের নেতৃত্বে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজকে গ্রেপ্তার করে। ডাকাত চক্রের সদস্য আহসান রাজের বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, ২০২৪ সালের ৯ অক্টোবর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় ভটভটি আটকে গরু ব্যবসায়ীদের মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পরানপুর ও দামপুরা এলাকায় অভিযান চালিয়ে বিকাশ পাহান ও জয় কুমার নামে ‘ডাকাত চক্রের’ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ডাকাতি মামলায় আগে আরও আট জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ডাকাতি ও চুরির অভিযোগে ছয়টি মামলার আসামি আসলাম হোসেনকে। অপর একটি অভিযানে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে। পুলিশ সুপার সারোয়ার বলেন, “গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত কয়েকদিনে নওগাঁয় আরও ৯জন ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও ফারজানা হোসেন, নওগাঁ গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।##

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 17 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক