হোম
তথ্য ও প্রযুক্তি

দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান সচিবের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

হাকিকুল ইসলাম খোকন,আমেরিকা প্রতিনিধিঃ প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে কূটনীতিকসহ সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার।খবর বাপসনিঊজ ।তিনি একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ যে অসাধারণ আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে তা তুলে ধরার জন্যও তাদের প্রতি অনুরোধ জানান।

সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এ আহ্বান জানান। এতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত ভিডিও ফুটেজ লাইব্রেরি অব কংগ্রেস থেকে সংগ্রহের জন্য এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানীতে অবস্থান করছেন।জনাব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার উল্লেখ করেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রবাসে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এই অসাধারণ সাফল্য তুলে ধরার জন্য এবং ২০৪০ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানে আমাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।তিনি দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং প্রেস উইং ও বঙ্গবন্ধু অডিটোরিয়ামসহ মিশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।এর আগে জনাব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার দূতাবাসে পৌঁছালে ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন।

গত ০৫ এপ্রিল ২০২৪ নিউ ইয়র্কে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ভিজ্যুয়াল মিডিয়া সংস্থা গেটি ইমেজের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার-এর উপস্থিতিতে গেটি ইমেজ অফিসে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষে “দেশী ও বিদেশী উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিওভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি” প্রকল্পের পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল এবং গেটি ইমেজের এশিয়া প্যাসিফিক টিভি অ্যান্ড সেলস ডিরেক্টর অ্যারান বার্চেনো (Arran Birchenough) এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 17 hours আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 20 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণ।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুল ফিডের দুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ। 
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক