হোম
নির্বাচিত কলাম

দিনাজপুর সহ উত্তরের অনেক জেলায় এবার ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ

Dinajpur-boroseed-mknewsbd

ফাইল ছবি

বোরোর বীজতলা নিয়ে কৃষক শঙ্কিত ঘন কুয়াশা আর শীতের কারণে দিনাজপুর সহ উত্তরের জেলা আশপাশের অনেক এলাকায় এবার ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। শীতের কারণে ধানের বীজতলা সঠিকভাবে বেড়ে না ওঠায় ধান চাষে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আছেন তারা। কুয়াশা আর শীতের কারণে ধানের বীজতলায় দেখা দিয়েছে হলুদ ও বিবর্ণ আকৃতি। কৃষকেরা মনে করছেন, এমন শীত আর কুয়াশা থাকলে এবার জমিতে অনেকেই ধান লাগাতে পারবে না। বীজতলা ভালো না হলেও ধান লাগানোও সম্ভব হবে না। চলতি বোরো মৌসুমে দিনাজপুরসহ আশপাশের অঞ্চলগুলোতে কুয়াশার আর তীব্র শীত চলমান থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার চলতি বোরো মৌসুমে দিনাজপুরের ১৩টি উপজেলায় মোট ১ লাখ ৭১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে ধান রোপণের জন্য জেলায় ৯ হাজার ২৬৯ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করছেন কৃষকেরা। বর্তমান সময়ে বীজতলা পরিচর্যার কাজ চলমান। কিন্তু বোরো বীজতলা তৈরির কাজ শুরু থেকেই এই অঞ্চল দিয়ে অব্যাহত ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে বীজতলার সবুজ রং বদলে গিয়ে হলুদ ও বিবর্ণ হয়ে পড়েছে। যা বীজতলাকে সঠিকভাবে বৃদ্ধিতে বাধাগ্রস্ত করছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন এই এলাকার কৃষকেরা।

ঘন কুয়াশা আর শীতে বোরোর বীজতলা নিয়ে শঙ্কিত কৃষক

ঘন কুয়াশা আর শীতে বোরোর বীজতলা নিয়ে শঙ্কিত কৃষক

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী গ্রামের কৃষক খতিব উদ্দিন বলেন, বোরো ধান রোপণ করতে উন্নত জাতের বীজ দিয়ে বীজতলা তৈরি করছি কিন্তু চারা গাছগুলো বেশ পুষ্ট হলেও ঘন কুয়াশা, বৃষ্টি আর তীব্র শীতে হলুদ এবং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। অনেক বীজতলা মৃতপ্রায় অবস্থায় রয়েছে। তবে কৃষি বিভাগ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে বীজতলা সংরক্ষণের জন্য।

খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের কৃষক ময়নুল ইসলাম জানান, অব্যাহত ঘন কুয়াশার কারণে বীজতলা নষ্ট হওয়ায় ধানের চারা সংকট হতে পারে। এতে খরচের পরিমাণও বেড়ে যাবে। তবুও ধানের দাম তো পাই না। জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, প্রতিকূল ও বৈরী আবহাওয়ার মধ্যে কৃষকেরা বীজতলা রক্ষায় কেউ কেউ পলিথিন ঢাকা দিয়েছে আবার কেউ কেউ বীজতলায় ছাই প্রয়োগ করছেন। এরপরও শঙ্কায় রয়েছেন কৃষকেরা।  তবে এই বৈরী আবহাওয়া ও তীব্র শীতে বীজতলা খুব একটা নষ্ট হবে না বলে দাবি করছেন কৃষি কর্মকর্তারা।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বীজতলায় কিছুটা সমস্যা দেখা দিলেও বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা কম। শীত বা কুয়াশা থেকে বীজতলা রক্ষার জন্য পলিথিন দিয়ে বীজতলা রাতের বেলা ঢেকে রাখাসহ সকালে বীজতলায় সেচ দিয়ে চারাগাছের পাতা ও ডগা থেকে কুয়াশার ঠান্ডা পানি ফেলে দেওয়ার পরামর্শ কৃষকদের দেওয়া হয়েছে। বীজতলা ফ্যাকাশে রং হলেও বীজতলার কোনো ক্ষতি হবে না। খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন জানান, শীতের কারণে এমন হয়েছে এর জন্য প্রতি সন্ধ্যায় পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে ও সকালে পলিথিন সরিয়ে দিতে এবং বীজতলায় সেচ দেওয়ার পরামর্শও কৃষকদের দেওয়া হচ্ছে।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শামীম আশরাফ বলেন, ‘ঘন কুয়াশা ও তীব্র শীতের হাত থেকে বীজতলা রক্ষার্থে কৃষকদের জিপসাম ও ছাই প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ জন্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কাজ করছেন। আশা করি ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে যাবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 19 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 21 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 21 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 21 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক