admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস-বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শহরস্থ গোলাপবাগ পাগলার মোড় এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল ২১ ফেব্রæয়ারী ২০২৩ খ্রিঃ বিকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন দিনাজপুর পৌরসভার ০১নং ওয়ার্ডের অর্ন্তগত গোলাপবাগ এতিমখানা মাদ্রাসা গামী পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করে ১৮৯ পিস ইয়াবা সহ আসামী ১। আলমাস আনসারী(১৯), পিতাঃ মোঃ আনোয়ার হোসেন, সাং- পশ্চিম রামনগর, থানা- কোতয়ালী, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কৌশলে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।