admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২০ ১২:৫৭ পূর্বাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছিতে গলায় ফাঁস দিয়ে ইব্রাহিম খলিল (২২) নামে এক যুবকের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। বিকেল তিনটায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত ইব্র্রাহিম খলিল পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যা ঘটনা ঘটায়।
তারা জানায়, রবিবার দুপুরে ইব্রাহিম খলিল তার শ্বশুর বাড়ীর বিষয় নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরে ঢুকে ঘরের দরজা ভিতর থেকে আটকে দেয় । এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও খলিলের কোনো সাড়া না পেলে পরিবারের লোকেরা তার খবর নিতে গেলে তারা দেখতে পায় যে খলিল গলায় ফাঁস দিয়েছে। এরপর তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করে। সে সেতাবগঞ্জ পৌরসভাধিন মেলাগাছি মহল্লার শেখ গোলাম মোস্তাফার একমাত্র সন্তান বলে জানা গেছে ।