হোম
তথ্য ও প্রযুক্তি

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি), পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (পিডিপি) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (সিআরএপি) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আরইউটিডিপির আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা সঞ্চালনা করেন এলজিইডির প্রধান কার্যালয়ের নগর পরিকল্পনাবিদ মোঃ আব্দুর রকিব খান।

সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল ১০ টায় পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচাল মোঃ রিয়াজ উদ্দিন।

কর্মশালায় জানানো, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

প্রথম পর্যায়ে প্রকল্পটি দেশের ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২ দশমিক ১ কোটি মানুষ উপকৃত হবেন যার অর্ধেকই নারী।

কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতী উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।

কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ, এমটিএস মেহমুদ ও মোঃ জাহিদুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আহসান ইমাম, পরিবেশ বিশেষজ্ঞ সানিম আরেফিন, ডিজাইন ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 15 hours আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 17 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণ।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুল ফিডের দুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ। 
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক