admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০১৯ ৭:২৫ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা বিএনপি, সেতাবগঞ্জ পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা – প্রতিহিংসার শিকারে বন্দি বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের টালবাহানা সহ ফরমায়েসি অদেশের প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিলটি সেতাবগঞ্জ পৌর শহর প্রদক্ষিন করেছে। ১২ ডিসেম্বর ২০১৯ ইং- বৃহস্পতিবার দুপুরে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে উক্ত বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন শ্লোগান প্রদর্শন করা হয়। এসময় সাধারণ জনতাকে রাস্তার দুই ধারে ইতিবাচক সাড়া দিতে দেখা যায়।