হোম
রংপুর

দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু বিভাগের শুভ উদ্বোধন।

তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় শিশু বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ রবিবার (২২ নভেম্বর) সকালে হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় শিশু বিভাগের কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উদ্বোধন শেষে তিনি শিশু বিভাগের ৩টি কেবিনসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবার মান বাড়ানোসহ শিশুদের সার্বিক চিকিৎসায় আরও বেশি যত্নবান হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নূর আলম, গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) এসডিই-১ (সিভিল) নুরুল হাসান সোহান এবং এসডিই (ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্স) শাহরিয়া আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন,দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই শিশু বিভাগটি চালু হওয়া। নতুন ভবনের আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে এখন থেকে জেলার শিশুরা আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে। চিকিৎসক ও নার্সদের প্রতি অনুরোধ থাকবে, যেন প্রতিটি শিশুকে সর্বোচ্চ আন্তরিকতা ও মমতা দিয়ে সেবা দেওয়া হয়।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন,নতুন ভবনের ৩য় তলায় কেবিন ও ওয়ার্ডসহ শিশু বিভাগটি চালু হওয়ায় আমাদের সেবার পরিধি আরও বাড়ল। সীমিত জনবলের মধ্যেও আমরা শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”উল্লখ্য শিশু ওয়ার্ডে অনুমোদিত ২০টি বেড হলেও জায়গা বেশি থাকায় পেয়িং বেডসহ ৩৪টি বেড রয়েছে বলে জানান তত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ৪২ বিজিবি’র অভিযানে ভারতীয় সীমান্তে মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ।
অপরাধ 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈরী আবহাওয়ায়ও ভুট্টা পরিচর্যায় ব্যস্ত কৃষকরা।
অর্থনীতি 9 hours আগে

দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু বিভাগের শুভ উদ্বোধন।
রংপুর 13 hours আগে

সারাদিনের ঝিরিঝিরি বৃষ্টিতে ভোগান্তিতে উত্তরবঙ্গের খেটে খাওয়া মানুষ।
জনদুর্ভোগ 17 hours আগে

দিনাজপুরের বিরামপুরের উন্নয়ন নিয়ে মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ
রংপুর 2 days আগে

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন। 
জাতীয় 2 days আগে

প্রথম ধাপে পঞ্চগড় সদর উপজেলায় ও দ্বিতীয় ধাপে তেঁতুলিয়া উপজেলায়
রংপুর 2 days আগে

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রল বোমা নিক্ষেপ।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে গাইবান্ধায় মা,ছেলে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুর জেলা প্রশাসককে আশা এনজিও দুইশত পিস কম্বল হস্তান্তর।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক