জাহিদ হোসেন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
দিনাজপুর জেলার সকল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জদের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা। ১০ জুলাই ২০২৫ খি. পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইনের সভাপতিত্বে জেলার সকল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা বিষয়ে কথা বলেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) দের মামলা তদন্তের মান বৃদ্ধির লক্ষ্যে ও সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ির ইনচার্জদের সেবা গ্রহীতাদের সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সিফাত-ই- রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর সহ সকল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগন উপস্থিত ছিলেন।