admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ
দিনাজপুরের সবার প্রিয় ইঞ্জিঃ আবু বকর সিদ্দিকের একমাত্র পুত্র সন্তান ইঞ্জিঃ শামীম ২রা আগস্ট থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আই.সি. ইউ-তে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ইঞ্জিঃ শামীম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার এল.জি.ই.ডি’র উপজেলা ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। পার্বতীপুর উপজেলার ইউ.এন.ও মহিলা হওয়ায় ইঞ্জিঃ শামীম এল.জি.আর.ডি’র সকল কাজের পাশাপাশি ইউএনও’র পক্ষে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে হাসপাতালে ভর্তি হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত অসহায়দের পাশে দাড়িয়েছিলেন।
সদা হাস্যোজ্জল ও পরোপকারী ইঞ্জিঃ শামীম পরের উপকার করেই চরম শান্তি ও পরম তৃপ্তি লাভ করতেন। করোনাকালে গত চার মাসে ইঞ্জিঃ শামীম ও তার পিতা ইঞ্জিঃ আবু বকর সিদ্দিক ব্যক্তিগত অর্থ হতে এক হজারেরও অধিক এমন সব অসহায় কিন্তু সম্মানিত ব্যক্তিদের বাসায় বাসায় গিয়ে কয়েক দফা ত্রাণসামগ্রী ও অর্থ গোপনে পৌঁছে দিয়েছেন যারা কোনো দিন কারো কাছে হাত পাততে বা লাইনে দাড়াতে পারেন না। সেই ধর্মপরায়ণ ও অতি খোদা ভীরু আলহাজ্জ ইঞ্জিঃ শামীম আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
দুই কন্যা সন্তানের জনক ইঞ্জিঃ শামীমের দ্রুত রোগ মুক্তিলাভে আল্লাহ কাছে প্রার্থনা করার জন্য সকলকে বিনীত ভাবে অনুরোধ করছি। মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ্ পাকের কাছে তার সুস্থতা কামনা করছি।
দিনাজপুরের মিষ্টিভাষী ইঞ্জিঃ শামীমের রোগমুক্তির জন্য দোয়া কামনা।