হোম
রংপুর

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।

উত্তম কুমার,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতায় উপজেলার ১১নং মরিচা ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মরিচা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। তিনি তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ভবিষ্যতের স্বপ্নকে বাধাগ্রস্ত করে। একইভাবে শিশুশ্রম শিশুদের শৈশব কেড়ে নেয় এবং তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে। তাই প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

আমি সকল অভিভাবকের প্রতি আহ্বান জানাই, কোনো অবস্থাতেই সন্তানদের অল্প বয়সে বিয়ে দেবেন না এবং শিশুশ্রমে জড়িয়ে পড়তে দেবেন না। শিশুদের স্কুলে পাঠান, তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করুন। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

আজকের এই ঘোষণা যেন শুধু একটি আনুষ্ঠানিকতা না হয়ে বাস্তব জীবনে প্রতিফলিত হয়। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে এই অর্জন দীর্ঘস্থায়ী হবে এবং অন্য ইউনিয়নগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। পরিশেষে,এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আসুন, আমরা সবাই মিলে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত, নিরাপদ ও শিশুবান্ধব সমাজ গঠনে একযোগে কাজ করি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার,প্রোগ্রাম অফিসার সাধন দাস সহ আরো অনেকে।অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুদের অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, বাল্যবিবাহ রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু ফোরামের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 13 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 14 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 14 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 16 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক