হোম
আইন-বিচার

দিনাজপুরের চিরিরবন্দরে ফিলিমন সরেন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও জড়িত আসামী গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাধীন ১০ নং পুনট্টি ইউনিয়নের পুনট্টি (পাঠানডাঙ্গা) গ্রামের আদিবাসী ফিলিমন সরেন (৪৮), পিতা-মৃত সুবল সরেন গত ০৪-জুলাই ২০২৩ খ্রিঃ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তার বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দুরে বাঁশ ঝাড় থেকে অর্ধগলিত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেন চিরিরবন্দর থানা পুলিশ।

তিনি গমিরা হাট তফসিলি উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা তার থেকে অন্যত্র আলাদা বসবাস করতেন। নিহত ফিলিমন সরেন এর ছেলে আমিন সরেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। যাহার মামলা নং-১৩, তারিখ-০৭/০৭/২০২৩ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। এবং তদন্তভার এসআই মোঃ আলমগীর এর উপর অর্পন করেন। মামলা রুজুর সাথে সাথে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সহযোগীতায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ এর নেতৃত্বে চিরিরবন্দর থানার চৌকস ০৫ জন এসআই এর অভিযান পরিচালনা করেন।

আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকান্ডের ঘটনায় তদন্তে প্রাপ্ত জড়িত আসামী ১। রবিন হেমরম (৪০), পিতা-মৃত ঢেনা হেমরম, সাং-পুনট্টি ঝারুয়াপাড়া, থানা-চিরিরবন্দর জেলা-দিনাজপুর, ২। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু রয়েল হেমরম (১৬), পিতা-রবিন হেমরম, সাং-পুনট্টি ঝাড়ুয়াপাড়া, উভয় স্থায়ী গ্রাম-লাল কাতরী, থানা-বিরল, জেলা-দিনাজপুরদ্বয়কে আটক করা হয়। আটক আসামীর দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত (১) রড এর অংশ বিশেষ (২) ভিকটিমের মোবাইল ফোন (৩) ভিকটিমকে হত্যার সময় ব্যবহৃত রক্তমাখা বালিশ ও দুইটি শার্ট (৪) ভিকটিমের বসত বাড়ীর ও কর্মস্থলের চাবিসহ মোট ১৭টি চাবি (৫) ভিকটিমের মরদেহ গোপন করার কাজে ব্যবহৃত একটি প্লাষ্টিকের বস্তা, রশি এবং একটি বাশের অংশ বিশেষ (৬) ভিকটিমের রক্তাক্ত মাথা বাঁধার জন্য একটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। আসামি রবিন মেয়েদের ভাস্তি জামাই। তিনি তার চাচা শ্বশুরের জমি বন্ধকীর নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার জন্য সহযোগি আপন পুত্র ও ভাইরা কে নিয়ে এই হত্যাকান্ড সংগঠিত করেছে।

কিন্তু দুঃখের বিষয় হত্যার পরে সেই একলক্ষ বিশ হাজার টাকা বাড়ির কোথায় লুকিয়ে রেখেছিল তারা আর খুঁজে পায়নি। গ্রেফতারকৃত আসামিদ্বয় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছেন বলে জানা গেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 21 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক