হোম
কভিড-১৯

দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯র মোকাবিলায় শ্রীলঙ্কার সেরা ফল, শোচনীয় ফল ভারতের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ মে, ২০২০ ১০:০৪ অপরাহ্ণ

Srilanka-kovid-19-up-date-mknewsbd

ফাইল ছবি

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ফেস শিল্ড পরিহিত এক পুলিশ কর্মকর্তা দক্ষিণ এশিয়ার চারটি বড় দেশ কতটা সফলভাবে কোভিড-১৯র মোকাবিলা করছে, তার এক তুলনামূলক গবেষণায় দেখা যাচ্ছে এক্ষেত্রে শ্রীলঙ্কার পারফরম্যান্স সবচেয়ে ভাল আর ভারতের সবচেয়ে খারাপ। প্রায় ভারতের মতোই শোচনীয় অবস্থা পাকিস্তানেরও, আর বাংলাদেশের অবস্থা ভারত পাকিস্তানের তুলনায় একটু ভাল। এই গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের দুজন ভারতীয় অধ্যাপক, দীপঙ্কর বসু ও প্রিয়াঙ্কা শ্রীবাস্তব। তারা জানাচ্ছেন, দৈনিক রোগীর সংখ্যা বৃদ্ধি কিংবা মৃত্যুর হার সব দিক থেকেই ভারতের অবস্থা দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ।

করোনাভাইরাস মোকাবেলায় ভারতের সাফল্যের ছবিটা তুলে ধরতে দেশের সরকার প্রতিনিয়ত তুলনা টানছেন আমেরিকা বা ইউরোপের দেশগুলোর সঙ্গে। যদিও গবেষক প্রিয়াঙ্কা শ্রীবাস্তব ও দীপঙ্কর বসু-র মতে নানা কারণে সেই তুলনাটা সঙ্গত নয় বরং ভারতের সঠিক তুলনা হতে পারে দক্ষিণ এশিয়ারই অন্য দেশগুলোর পরিস্থিতির সঙ্গে। আর সেখানে দেখা যাচ্ছে, মোটামুটি সব সূচকেই শুধু ভারত নয় অন্য সব দেশের চেয়ে অনেকটা এগিয়ে আছে শ্রীলঙ্কা।

কীভাবে সাফল্য এল শ্রীলঙ্কাতে?
শ্রীলঙ্কাতে কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেনা কমান্ডার, লে: জেনারেল সভেন্দ্র সিলভা। তিনি জানাচ্ছেন, যদিও আমাদের প্রথম রোগী শনাক্ত হয় মার্চের ১১ তারিখে, আমরা কিন্তু কোভিড টাস্ক ফোর্স গড়ে তুলেছিলাম জানুয়ারির ২৬ তারিখেই। উহান থেকে তখনই আমরা ৩৪জন ছাত্রকে বিশেষ বিমানে ফিরিয়ে আনি, তাদের জন্য বিশেষ কোয়ারেন্টিন সেন্টার তৈরি করে আর্মি। এখন আমাদের দেশের তিন চতুর্থাংশ এলাকা লকডাউনের বাইরে, সেখানে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে।

আমরা দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব বোঝাতে পেরেছি, বেস্ট প্র্যাকটিস অব মেডিসিন বোঝাতে পেরেছি।
শ্রীলঙ্কায় শিক্ষার হার খুব বেশি, সেটা যদি মানুষকে বোঝানোর ক্ষেত্রে দারুণ কাজে এসে থাকে তাহলে আবার সেই একই কারণে ভুগতে হয়েছে পাকিস্তানকে।

পাকিস্তানের লাহোরে একটি জনাকীর্ণ বাজার। ১০ই মে, ২০, পাকিস্তানে মানুষকে বোঝাতে বেগ পেতে হচ্ছে  ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ড: নাসিমা আখতার বলছেন, গ্রামীণ এলাকায় কিংবা শহরেরও ঘিঞ্জি এলাকায়, যেখানে স্বাক্ষরতার হার কম, সেখানে মানুষকে বোঝাতে আমাদের যথেষ্ঠ বেগ পেতে হয়েছে। অনেক জায়গায় আমরা যে ব্যর্থ হয়েছি তাতেও সন্দেহ নেই। এই যেমন রোজার পবিত্র মাসেও সবাই মসজিদে নামাজ পড়তে যেতে চাইছেন, আমরা আটকাতে পারছি না অনেক ক্ষেত্রেই। মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, দক্ষিণ এশিয়ার চারটি দেশ তাদের ৫০তম রোগী রিপোর্ট করার পর পরবর্তী চল্লিশ দিনে কীভাবে সেই দেশগুলোতে সংক্রমণ ছড়িয়েছে। এখানেও সেরা পারফর্মার শ্রীলঙ্কা তাদের মোট রোগীই শুধু ভারত-পাকিস্তানের চেয়ে অনেকগুণ কম নয়, দৈনিক বৃদ্ধির হারও গত বেশ কিছুদিন ধরে কমছে। ভারত-পাকিস্তান এখানে চলেছে প্রায় পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে। তুলনায় সামান্য ভাল অবস্থানে বাংলাদেশ, যদিও সেখানে মহামারির প্রাদুর্ভাব শুরু হয়েছে একটু দেরিতে।

লকডাউন জারি আর মৃত্যুর হারঃ
ব্রাউন ইউনিভার্সিটির ফিল্ড গবেষক অনিন্দিতা অধিকারী বলছিলেন, “ভারতে রাতারাতি লকডাউন জারি করা হয়েছিল রাজ্যগুলোর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই।বহু রাজ্যের আমলারা আমাকে বলেছেন তাদের মুখ্য সচিবরাও এই লকডাউনের ব্যাপারে ঘুণাক্ষরে কিছু জানতেন না। স্বাস্থ্যগত দিক থেকে লকডাউন হয়তো জরুরি ছিল, ছোট একটা দেশে সেই ফর্মুলা হয়তো খেটেওছে। কিন্তু যেভাবে কোনও সমন্বয় ছাড়া ভারতে কেন্দ্রীয়ভাবে এটা চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা ছিল নিশ্চিতভাবেই একটা বিপর্যয়ের রেসিপি। দক্ষিণ এশিয়ার কোন দেশে কোভিড কতটা প্রাণঘাতী চেহারা নিয়েছে, দীপঙ্কর বসু ও প্রিয়াঙ্কা শ্রীবাস্তব তাদের গবেষণায় সেটাও দেখিয়েছেন।

বাংলাদেশে মৃত্যুর হার শুরুতে সাংঘাতিক বেশি হলেও মাসখানেকের মধ্যে তারা সেটা দুই শতাংশের নিচে নামিয়ে আনে।
শ্রীলঙ্কায় এখন সেটা মাত্র এক শতাংশের মতো। ভারত ও পাকিস্তানে কিন্তু মৃত্যুর হার এখনও বেড়েই চলেছে এবং চারটি দেশের মধ্যে ভারতেই এই মুহূর্তে সেই হার সর্বোচ্চ, সাড়ে তিন শতাংশেরও বেশি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 34 minutes আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 41 minutes আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 19 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক