সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে সম্পূরক ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে ভোটার তালিকা ও কর্তনযোগ্য মৃত ভোটারের তালিকা জনসাধারণের পরিদর্শণ প্রকাশ করা হয়েছে।
সোমবার (১১আগষ্ট) উপজেলা নির্বাচন কার্যালয় কতৃক জানাযায়,তেঁতুলিয়া উপজেলার সকল ইউনিয়নের সম্পুরক ভোটার তালিকা ও কর্তনযোগ্য মৃত ভোটার তালিকা অদ্য ১০ আগষ্ট ২৫ তারিখ প্রকাশ করা হয়েছে।
তিনি জানান,প্রতিটি ইউনিয়ন পরিষদে সকল ভোটার এলাকার সম্পুরক ভোটার তালিকা ও মৃত ভোটারদের তালিকা ০১ (এক) সেট (পুরুষ ও মহিলা) প্রেরণ করা হয়েছে। উক্ত সম্পুরক ভোটার তালিকা ও মৃত ভোটারদের তালিকা প্রকাশ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে উক্ত সম্পূরক ভোটার তালিকা ও মৃত ভোটারদের তালিকা ২২আগষ্ট ২৫ তারিখে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে নিয়ে আসার আহ্বান করা হয়েছে। উপজেলা ৭টি ইউনিয়নে ভোটার এলাকা সমূহের সম্পুরক ভোটার তালিকা ও কর্তনযোগ্য মৃত ভোটারদের তালিকা ১০ আগস্ট ২৫ তারিখে বাংলাবান্ধা, তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহা বুড়াবুড়ি, ভজনপুর ও দেবনগড় পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বিজ্ঞপ্তিতে আরোও জানান,ভোটার তালিকায় যোগ্য ব্যক্তির নাম অর্ন্তভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোন অন্তর্ভুক্ত সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য সংশোধনীর দরখাস্ত ২১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় নিয়ে আসতে হবে বলে জানান।