admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ণ
তালেবান ভারতকে হুঁশিয়ার করলো। সম্প্রতি আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান জানিয়েছে, ভারতকে আর তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। তালেবানের মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিন এ কথা ঘোষণা করেছেন। তালেবান মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিন
তালেবানের এ গুরুত্বপূর্ণ নেতা বলেন, আফগানিস্তানে তাদের অসমাপ্ত অবকাঠামো এবং পুনর্গঠনমূলক প্রকল্পের কাজ শেষ করতে পারে ভারত। কিন্তু নয়াদিল্লিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। তালেবান মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিন বলেন, আফগানিস্তানের মাটিতে ভারত যদি তাদের কাজ অব্যাহত রাখতে চায়, তাহলে তাদের কোনো আপত্তি নেই। তিনি স্পষ্ট করে বলেন, কোনো জাতি, গোষ্ঠী কিংবা দেশকে আমরা আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে আর কোনো সুযোগ দেওয়া হবে না।
ভারত ও আফগানিস্তানের একটি উন্নয়ন প্রকল্প, পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোহাইল শাহিন ‘হাম মেহের বোখারী কে সাত নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ভারত যে সমস্ত অবকাঠামো ও পুনর্গঠনমূলক প্রকল্প আফগানিস্তানে শুরু করেছে সেটা তারা শেষ করতে পারে। কারণ এসব প্রকল্প জনগণের জন্য।
তবে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত যদি তার সামরিক লক্ষ্য অর্জনের চেষ্টা করে কিংবা কোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এ দেশের (আফগান) মাটিকে ব্যবহারের চেষ্টা করে তাহলে তার অনুমতি দেওয়া হবে না।