হোম
নির্বাচিত কলাম

ঢাকায় ভোটের আগে সজীব ওয়াজেদ জয়ের প্রকাশ করা জরিপ নিয়ে বিতর্ক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২০ ৭:৫১ পূর্বাহ্ণ

sojib-joy-mknewsbd

ফাইল ছবি

সজীব ওয়াজেদ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার অন্যতম উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রকাশ করা একটি জরিপের ফলাফল জন্ম দিয়েছে বিতর্ক আর আলোচনার। মি: ওয়াজেদ একটি জরিপের ফলাফল তুলে ধরার মাধ্যমে দাবি করেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীরা আওয়ামী লীগের এক-তৃতীয়াংশ ভোট পাবে। বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত প্রচার প্রচারণা ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকেই বন্ধ করার নিয়ম আছে। ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে সজীব ওয়াজেদ তার ফেসবুকে ওই জরিপের ফল প্রকাশ করে বলেছেন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ প্রার্থীরা ৫০ শতাংশের বেশি ভোট পাবে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরণের জরিপের ফলাফল প্রকাশ করা এবং সেটির বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র আপত্তি তুলেছে বিরোধী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, যেহেতু মি: ওয়াজেদ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অন্যতম উপদেষ্টা এবং তার পুত্র, সেজন্য তার কাছ থেকে নির্বাচনের ফলাফল সম্পর্কে এ ধরণে বক্তব্য আসলে সেটি নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের উপর এক ধরনের প্রভাব ফেলতে পারে।

সজীব ওয়াজেদ বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই মেয়র নির্বাচিত হবেন, তবে এটিকেই সরকারি কর্মকর্তাদের ওপর চাপ হিসেবে দেখছে বিরোধীরা

সজীব ওয়াজেদ বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই মেয়র নির্বাচিত হবেন, তবে এটিকেই সরকারি কর্মকর্তাদের ওপর চাপ হিসেবে দেখছে বিরোধীরা

মি: আলমগীর বলেন, ভোটাররা মনে করবেন যে ভোটকেন্দ্রে গিয়ে লাভ কী? ভোট তো হয়েই আছে আগে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো: আলমগীর সাংবাদিকদের বলেছেন, ভোটের আগে এ ধরণের জরিপের ফলাফল প্রকাশ করার উপর কোন কোন বিধি-নিষেধ নেই। নির্বাচন নিয়ে জরিপ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলনও আছে। নির্বাচনের সময় জরিপকে সাধারণ বিষয় হিসেবে দেখা হয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন বলে মনে করেন অনেকে। পরপর দুটো প্রশ্নবিদ্ধ সাধারণ নির্বাচন এবং একের পর এক প্রশ্নবিদ্ধ স্থানীয় সরকার নির্বাচনের কারণে নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে অনেকে অভিযোগ করেন। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন নিয়ে জরিপের বিষয়টি বাংলাদেশে একটি নতুন ধারণা।

সেক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা বিবেচনা নিয়ে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ভেবে দেখা উচিত। মি: হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের দেশে এমনিতেই মানুষজন নানা কারণে, ভোটের যে পার্সেন্টেজ দেখছি, মনে হচ্ছে যেন ভোটকেন্দ্রে যেতে চাচ্ছে না। সেসব কারণে আমার মনে হয় যে এমন কিছু করা উচিত না যাতে ভোটাররা ইন্টিমিটেডেড হয়। মি: ওয়াজেদ দাবি করেছেন জরিপটি করা হয়েছে সামনা-সামনি, কোন অনলাইনে নয়। এতে ঢাকা দক্ষিণের ১২৪৫ ভোটার এবং ঢাকা উত্তরের ১৩০১ জন ভোটার। তিনি দাবি করেন, এই জরিপের সাথে আসল ফলাফলের কিছুটা পার্থক্য হতেই পারে, কিন্তু সেটি ৫-১০ শতাংশের বেশি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ দাবি করেন, জরিপ নিয়ে সন্দেহ করার কোন ভিত্তি নেই। তিনি বলেন, ঢাকা সিটিতে নাগরিক সুবিধা আওয়ামী লীগ সরকার যেভাবে নিশ্চিত করেছে তাতে জরিপের ফলাফল তাদের পক্ষে এসেছে। সমালোচকরা অনেক কথা বলবে, এটা তারা বলতেই পারে, বলছিলেন সেলিম মাহমুদ। মি: মাহমুদ দাবি করেন, একটি বেসরকারি সংস্থা এই জরিপ করেছে। এর সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 3 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 11 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 11 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 1 day আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 1 day আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক