হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে প্রায় চার বছর পর একটি হরতাল পালন করছে বিরোধী দল বিএনপি, সড়কে সীমিত যানবাহন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২০ ৩:২২ অপরাহ্ণ

hortal-mknewsbd

ফাইল ছবি

অন্যান্য দিনের তুলনায় রোববার সকালে ঢাকায় যানবাহন চলাচল ছিল সীমিত। বাংলাদেশে প্রায় চার বছর পর একটি হরতাল পালন করছে বিরোধী দল বিএনপি।বাংলাদেশের মানুষ একসময় যে ধরণের সহিংস হরতালের সাথে পরিচিত ছিল, এটি সেরকম কিছু না হলেও, রবিবার সপ্তাহের শুরুর দিন হিসেবে সকালবেলা ঢাকার রাস্তায় যথেষ্ট কমই যানবাহন চোখে পড়েছে। অনেক জায়গাতেই আগের রাতে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হয়েছে, রবিবার অনিবার্য কারণবশত বন্ধ রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। গুলশান এভিনিউর মতো ব্যস্তা সড়কে রবিবার দুপুর পর্যন্ত যানবাহণের তেমন একটা চাপ দেখা যায়নি। কারওয়ান বাজার এবং এর আশেপাশের এলাকায় যেখানে যানজট নিয়মিত চিত্র থাকে, সেখানে কোন সিগন্যালেও আটকে থাকতে হচ্ছে না সড়কে নামা গাড়িগুলোকে। মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার অবস্থা অনেকটা একই। রাস্তায় প্রাইভেট কার ও বাস চলতে দেখা গেলেও সেগুলোর সংখ্যা ছিল অন্যান্য যেকোন রোববারের তুলনায় কম। মিরপুরবাসীকেও তেমন যানজটে পড়তে হয়নি। এছাড়া বিমানবন্দর সড়কে সিগন্যাল পড়ার সময় যানবাহনের জটলা তৈরি হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বক্তব্য রাখছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বক্তব্য রাখছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি।

শনিবারই বাস মালিক সমিতি জানিয়ে রেখেছিল, তারা রবিবার ঢাকার সড়কে তাদের পরিবহণ চলাচল অব্যহত রাখবে। হরতাল ঘোষণার পরপরই মাঠে থাকার পাল্টাপাল্টি ঘোষণা দিয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ। যদিও রবিবার দুপুর পর্যন্ত ঢাকার রাস্তায় কোন অনাকাঙ্খিত ঘটনা বা সহিংসতার কোন খবর পাওয়া যায়নি। ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দুপুরে রুহুল কবির রিজভি আহমেদের নেতৃত্বে কিছু বিএনপি নেতাকর্মী অবস্থান নিলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। শনিবার রাত ৮টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই হরতাল কর্মসূচির ঘোষণা দেন। যা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মি. আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবে। বিএনপির ডাকা হরতালে সমর্থন দিয়েছে ঐক্যফ্রন্টসহ বেশ কয়েকটি সমমনা রাজনৈতিক দল ও জোট।

 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে পুলিশি নিরাপত্তা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে পুলিশি নিরাপত্তা।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর থেকে ভোটের ফল আসতে শুরু করে। সেখানে দুই সিটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়। তবে ফলাফল পুরোপুরি প্রকাশ হওয়ার আগেই নির্বাচনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও অনিয়মের অভিযোগ এনে আজ হরতালের ডাক দেয় বিএনপি। ২০১৪ সালের ৫ই জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর ২০১৫ সালে ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা তিন মাস হরতাল-অবরোধ পালন করে দলটি৷ ওই হরতাল-অবরোধ ও আন্দোলন এক পর্যায়ে সহিংস রূপ নেয়। একের পর বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনায় বহু মানুষ হতাহত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিএনপির কর্মী সমর্থকরা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিএনপির কর্মী সমর্থকরা।

এছাড়া ক্ষমতাসীন দলের কঠোর অবস্থান এবং পুলিশের ধরপাকড়ের মুখে বিএনপির আন্দোলন অনেকটা কোণঠাসা হয়ে পড়ে৷  এরপর ২০১৫ সালের এপ্রিলে খালেদা জিয়া হরতাল-অবরোধ কর্মসূচির অবসান ঘটান। সেদিনের পর থেকে বিএনপিকে বিভিন্ন দল ও সংগঠনের হরতাল কর্মসূচিতে সরাসরি সমর্থন দিলেও তারা নিজেরা কোন হরতালের ডাক দেয়নি। দলটির শীর্ষ নেতা খালেদা জিয়া কারাগারে যাওয়াকে কেন্দ্র করে এমনকি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির সত্ত্বেও দলের পক্ষ থেকে কোন হরতাল ডাকা হয়নি। ছোটখাটো মিছিল বা সভা-সেমিনার ছাড়া দীর্ঘদিন ধরে এই দলের নেতাকর্মীদের সেভাবে রাজপথের আন্দোলন সংগ্রামেও দেখা যায়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 18 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 20 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 20 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 20 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 20 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক