হোম
আইন-বিচার

ডোমার পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বঞ্জ পাপন নারী কেলেংকারীর দায়ে কারাগারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুন, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধি: স্ত্রীর স্বীকৃতি পেতে ডোমার পৌর ছাত্রলীগের সভাপতি নারী কেলেংকারী অভিজিৎ সর্বঞ্জ পাপন (৩০) এর বাড়িতে অবস্থান নেয়া ওই নারীর করা অভিযোগের ভিত্তিতে পাপনকে আটক করে কারাগারে প্রেরণ করেছেন বিঞ্জ আদালত।

অভিজিৎ সর্বঞ্জ পাপন ডোমার উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ড সাহাপাড়া গ্রামের স্বর্গীয় দেব রঞ্জন সর্বঞ্জের একমাত্র সন্তান।
গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত পাপনের বাসায় অবস্থান করছিল ওই নারী। এর আগে ওই নারী নীলফামারী সদর থানায় পাপনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ভয়ভীতি এবং হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহিকতায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাপনকে আটক করে নীলফামারী সদর থানায় হাজির করেন এবং শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে পাপনকে কারাগারে প্রেরণ করেন।
এদিকে গত কয়েকদিন ধরে পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বঞ্জ পাপনের বিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা রকম লেখালেখি এবং ওই নারীর সাথে অঙ্গ ভঙ্গিমার বিভিন্ন ছবি পোস্ট করা নিয়ে ফেসবুকে ঝড় বইছে। পাপনের এই নারী কেলেংকারীর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, পাপন দীর্ঘদিন ধরে ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং এক পর্যায়ে সে মেয়েটিকে গোপনে বিয়ে করেছে, ওই মেয়েকে বিয়ে করার কথা তার মা জানতে পারলে এই নিয়ে মা ছেলের মধ্যে বিভিন্ন সময়ে গন্ডগোল লেগেই থাকতো। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বর্ণ ব্যবসায়ী জানায় সে ওই মেয়েকে বিয়ে করবে বলে সে আমার দোকান থেকে শাখা কিনে নিয়ে যায়।

ভুক্তভোগী সেই নারী বলেন, পাপনের সাথে ২০১৩ সালে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং ২০১৪ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে আমরা বিয়ে করি। বিয়ের পরেও সে আমাকে বলে এখন কাউকে জানাইও না । আমার মায়ের হার্টের সমস্যা, আমি আমার মা’কে আস্তে আস্তে ম্যানেজ করে তোমাকে বাড়ী নিয়ে যাবো। এখন তুমি ভাড়া বাড়িতে থাকো। আমি যখন সাহাপাড়া নারু সাহা নামে এক লোকের বাড়িতে ভাড়া ছিলাম। সে সময় তার মা আমাদের সম্পর্কের কথা জানতে পারে, পরে তার মা আমাকে আজেবাজে ভাষায় গালিগালাজ করে এবং আমাকে মারতে আসে। তারপর আমি যে বাড়িতে ভাড়া ছিলাম সে বাড়িওয়ালাকে বলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়।
তিনি আরও বলেন, তারপর আমরা ডোমার ও নীলফামারী শহরের বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া করে সংসার করে আসছিলাম। গত একমাস থেকে পাপন আমার সঙ্গে দেখাও করে না, খোঁজ খবর রাখে না। এমনকি আমার মোবাইল ফোনও রিসিভ করে না। এখন সে আমাকে স্ত্রী বলে স্বীকার করছেনা। আমি যেখানে ভাড়া থাকি, সেখানে গিয়ে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন আমার স্বামীকে। আমাকে খারাপ বানানোর জন্য অনেক চেষ্টা করেছে। আমার তিন মাসের পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছে। আজ আমি তার বাড়িতে অবস্থান নিয়েছি স্ত্রীর মর্যাদা পেতে। সে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমি স্ত্রীর মর্যাদা চাই।

এবিষয়ে জানতে চাইলে পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বোঞ্জ পাপন বলেন, তার তিনটা স্বামী, সে বিভিন্ন জায়গায় মানুষকে ব্লাকমেইল করে টাকা খায়। আমার কাছে প্রতারণা করে টাকা চায়। তার একটা ছেলে আছে, সে আমার মাকে মারধর করেছে। আমি একটা অবিবাহিত হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ ছেলে। আমার সম্পর্কে এলাকায় সবাই ভালো জানে। সে আজকে পরিকল্পিত ভাবে আমার মাকে মেরে ঘরে ঢুকেছে।

এবিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার জানায় বৃহস্পতিবার ওই নারীর অভিযোগ পেয়ে ডোমার থেকে অভিজিৎ সর্বঞ্জ পাপনকে আটক করা হয়। শুক্রবার মামলা দায়েরের পর বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

এবিষয়ে জেলা আদালত পুলিশের উপ-পরিদর্শক প্রদীপ কুমার বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিজিৎ সর্বঞ্জ পাপনকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হলে বিচারক পাপনকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 59 minutes আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক