হোম
আইন-বিচার

ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদিকদের হয়রানি বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ সব সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জের সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। শহীদ মিনারে একই সময়ে প্রথম আলো বন্ধুসভাও মানববন্ধন করে। মানববন্ধনে আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক, সাংস্কৃতিকর্মী, নারী আন্দোলনের নেত্রী, সমাজকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সমাজকর্মী রমেন্দ্র কুমার দে, জেলা আইনজীবী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. আবদুল হক, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি রুহুল তুহিন, দৈনিক সুনামগঞ্জের খবরের পঙ্কজ কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আইনজীবী এনাম আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, থিয়েটার সুনামগঞ্জের সভাপতি ও সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, সাংস্কৃতিক সংগঠন সুনামগঞ্জ প্রসেনিয়ামের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র, ছাত্রনেতা নাসিম চৌধুরী।
সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন,ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যায়িত করে বক্তারা বলেন, মানুষ এই কালো আইন চায় না। তারপরও সরকার নিজেদের স্বার্থে, বিরোধী মতকে দমন করার জন্য এটি রাখতে মরিয়া। এই আইনের অপব্যবহার হচ্ছে। বিশেষ করে এই আইন দিয়ে সাংবাদিকদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করার অপচর্চা শুরু হয়েছে। এতে সরকারই দেশে-বিদেশে সমালোচিত হচ্ছে। বক্তারা আরও বলেন, সংবাদমাধ্যম সরকারে প্রতিপক্ষ নয়, বরং বন্ধু। তাঁরা গঠনমূলক সমালোচনা করবে, সংকটের কথা তুলে ধরবে। সরকার সেগুলো শুধরে নেবে, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি, দেশে তার উল্টোটা ঘটছে। এটা কারো জন্যই মঙ্গলজনক নয়। এত এত ঘটনা ঘটছে, মানুষ হয়রানির শিকার হচ্ছে, তবুও সরকার কেন এই চরম বিতর্কিত আইনটি বাতিল করছে না, এটাই বিশ্ময়।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, আইনজীবী-সাংবাদিক এ কে এম মহিম ও এ আর জুয়েল, আইনজীবী মতিয়া বেগম, জেলা মহিলা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনা পাল, সাংবাদিক বিন্দু তালুকদার, রোরহান উদ্দিন, সমাজকর্মী সালেহীন চৌধুরী ও ওবায়দুল হক মিলন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, সাংবাদিক আকরাম উদ্দিন, আমিনুল ইসলাম, আসাদ মনি, মেহেদী হাসান, এ কে মিলন আহমদ, কে এম শহিদুল ইসলাম, মোহাম্মদ হানিফ, উন্নয়কর্মী আরিফুর রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি শাহজাহান সিদ্দিকী, বন্ধুসভার শফিকুল ইসলাম, রুবেল পালম জাকিরুল ইসলাম মান্না, শেখ মহুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 8 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক