admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মে, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃমাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মল্লিক গ্রুপ ও খান গ্রুপের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দন্দ চলে আসছে দীর্ঘ ৩৫ বছর। এতে দুগ্রুপের মধ্যে অসংখ্য মামলা হয়। কিছু মামলা শেষ হলে কিছু মামলা এখনও চলমান রয়েছে।
পুলিশ প্রশাসনের মাধ্যমে দুগ্রুপের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ নিস্পতির বৈঠক হয় একাধিক। তারই ধারাবাহিকতায় ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান এর উদ্যোগে মল্লিক গ্রুপ ও খান গ্রুপ আগামী দিনগুলো শান্তির পথে পথ চলার প্রত্যায়ে শপথ করে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান এর হাতে দেশীয় অস্ত্র জমা দেন।
গতকাল শুক্রবার সন্ধ্যার একটু আগে বিটপুলিশিং অনুষ্ঠানে হাজারো গ্রামবাসীর সম্মুখে এসমস্ত দেশীয় অস্ত্র জমা দিয়ে শপথ গ্রহণ ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,ডাসার থানার ওসি তদন্ত মনজুরুল ইসলাম, এসআই শাহীন মিয়া, আলী আকবর, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান, ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা, সহ সভাপতি মতিউর রহমান হাওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক সরোয়ার হোসেন মুন্সিসহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।