হোম
আন্তর্জাতিক

ডিভি -২৫ লটারি নিয়ে সুখবর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

হাকিকুল ইসলাম,আমেরিকা প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রাম পরিচালনা করে থাকে দেশটির পররাষ্ট্র দপ্তর। মার্কিন এই প্রোগ্রাম বিশ্বজুড়ে গ্রিন কার্ড লটারি নামেও ব্যাপক পরিচিত।

এই প্রোগ্রামের আওতায় লটারির মাধ্যমে এমন দেশগুলো থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়; অতীতে যেসব দেশের যুক্তরাষ্ট্রে অভিবাসন হার ছিল কম। লটারি বিজয়ী এই ধরনের ভাগ্যবান ৫৫ হাজার অভিবাসন প্রত্যাশীকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেওয়া হয়।

বিশাল সুখবর, ডিভি-২০২৫ এর ফলাফল আগামী শনিবার (৪মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টা থেকে অনলাইনে পাওয়া যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি গ্রিন কার্ড লটারির ফলাফল ঘোষণার এই তারিখ প্রকাশ করেছে।খবর বাপসনিউজ ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএস গ্রিন কার্ড বিভাগ বলছে,‌ ‘‘ডিভি-২০২৫ এর ফলাফল আগামী ৪ মে, ২০২৪ থেকে পাওয়া যাবে! বিশ্বের সকল আবেদনকারীর জন্য শুভ কামনা! যে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য নথিপত্র জমা দিয়েছেন, তারা ই-মেইলের মাধ্যমে ফলাফলের বিজ্ঞপ্তি পাবেন!’ আপনার স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, যারা ডিভি-২০২৫ (DV-2025) প্রোগ্রামের জন্য আবেদন করেছেন, তারা অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া লিংকে প্রবেশ করে স্ট্যাটাস চেক করতে পারবেন। এই প্রক্রিয়া আগামী ৪ মে দুপুর থেকে শুরু হবে।

প্রার্থীদের ভবিষ্যতের আবেদনের জন্য তাদের নিশ্চিতকরণ নম্বর আগামী ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিভি-২০২৫ প্রোগ্রামে আবেদনের সময়সীমা গত বছরের ৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের যোগ্য কারা?

যুক্তরাষ্ট্রের বহুল আকাঙ্ক্ষিত গ্রিন কার্ড লটারিতে অংশগ্রহণের জন্য প্রধান দুটি শর্ত আবেদনকারীদের জন্য বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়।
১. ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের জন্য যোগ্য এমন দেশের নাগরিক হতে হবে। কোন কোন দেশ বর্তমানে ডিভি প্রোগ্রামের জন্য যোগ্য তা জানতে ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

আবেদনকারীকে অবশ্যই উচ্চ বিদ্যালয় ডিগ্রিধারী হতে হবে কিংবা গত পাঁচ বছরের মধ্যে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এমন একটি পেশায়; যার ন্যূনতম দুই বছরের প্রশিক্ষণ প্রয়োজন।

ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রামের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন কীভাবে?যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, আবেদনকারীকে ফরম আই-৪৮৫ পূরণ করতে হবে।

এই ফরম পূরণের জন্য যা যা প্রয়োজন:

পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
জন্ম সনদের কপি
আই-৬৯৩ ফরম, মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট ও টিকার রেকর্ড
অন-অভিবাসী ভিসাসহ পাসপোর্টের ফটোকপি (যদি প্রযোজ্য হয়)
প্রবেশ বা প্যারোলের স্ট্যাম্পসহ পাসপোর্টের পৃষ্ঠার কপি (যদি প্রযোজ্য হয়)
আই-৯৪ ফরম, আগমন/প্রস্থান রেকর্ড
আদালতের রেকর্ডের প্রত্যয়িত কপি (যদি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়)
পররাষ্ট্র দপ্তর থেকে ডিভি ভিসা লটারির জন্য আবেদনকারীর বাছাই পত্রের কপি
ডিভি ভিসা লটারির ফি পরিশোধের রশিদ
আই-৬০১ ফরম

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 7 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 20 hours আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 20 hours আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 20 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 20 hours আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 20 hours আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক