হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ের রেলস্টেশনের যাত্রী ছাউনি নির্মাণ কাজ আবার শুরু।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুন, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের যাত্রী ছাউনির নির্মাণ কাজ। এর ফলে সাম্প্রতিক বৈরি আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। সাম্প্রতিক নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে যাত্রী ছাউনির নির্মাণ কাজ বন্ধ ছিল বলে যাত্রীরা মনে করলেও এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা রেলওয়ে কর্তৃপ বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনটিই করেননি।

তবে সুখের কথা হচ্ছে বন্ধ থাকা কাজটি পুণরায় শুরু হয়েছে। খুলনা অঞ্চলের ৭ জন শ্রমিক যাত্রী ছাউনির কাজ করছেন। ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের যাত্রী ছাউনি ছাড়াও পঞ্চগড়, দিনাজপুর, পার্বতিপুর, নীলফামারী ও সৈয়দপুর রেল স্টেশনের যাত্রী ছাউনি নির্মাণ কাজ করছেন বলে জানান তারা। ঠাকুরগাঁও রেল স্টেশন এলাকা পরিদর্শন করে দেখা যায় পুরাতন প্লাটফর্মের উত্তরে এবং দেিণ বর্ধিত যাত্রী ছাউনির কাজ একই সাথে পশ্চিম পাশের ২নং প্লাটফরমের ছাউনির কাজ যা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল তা আবার শুরু হয়েছে।

সাম্প্রতিক টানা বৃষ্টির সময় ট্রেনে উঠতে যাওয়া বা ট্রেন থেকে নামা যাত্রীরা যাত্রী ছাউনি না থাকার কারণে তাদের মালামাল সহ ভিজে জুবুথুবু হয়ে পড়েন। কদিন আগে টানা বৃষ্টির সময় রেল স্টেশনে গিয়ে দেখা যায় পুরাতন সেডের নিচে গাদাগাদি হয়ে যাত্রীরা ট্রেনের জন্য অপো করছেন। এসময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে এলে যাত্রীরা ভিজতে ভিজতে তাদের মালামাল সহ ট্রেনের নির্দিষ্ট কোচে ওঠেন। এসময় তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে যান। ট্রেন থেকে নেমে কাকভেজা হওয়া যাত্রী রুবেল বলেন, ছাউনি না থাকায় এভাবে ভিজতে হল। ভেজা কাপড়েই বাড়ি পর্যন্ত যেতে হবে। একজন মহিলা যাত্রীর সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, কথা বলবো কীভাবে,আমার তো দাঁড়িয়ে থাকার মত অবস্থাও নেই। এসময় বেশকিছু শিশুকেও ভেজা কাপড়ে দেখা যায়।

ঢাকাগামী একতা/ পঞ্চগড় এক্সপ্রেস/দ্রæতযান এক্সপ্রেসের ক,খ,গ,ঘ এবং ঞ,ট,ঠ কোচগুলো বর্তমান ছাউনির বাইরে থেকে যায়। ওই কোচগুলোর ওপরেই নতুন করে ছাউনি নির্মাণ কাজ শুরু হয়। কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস ইঞ্জিনিয়ারিং। হঠাৎ করে বাজারে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছিল-এমন সংবাদের সত্যতা জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বিষয়টি স্বীকার করেন। মালামালের দাম পুণঃ নির্ধারণ করে বৃদ্ধি করার জন্য তদবির করছেন কি না এমন প্রশ্ন করলে তিনি বলেন, তি হলেও সিডিউল মোতাবেক কাজ শেষ করতে হবে, আর দর বৃদ্ধির কোন তদবির আমরা করছিনা। অপরদিকে কেন এতদিন কাজ বন্ধ রাখা হয়েছিল এমন প্রশ্ন করলে স্টেশন মাস্টার আকতারুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। কত টাকার কাজ কিংবা সিডিউল মোতাবেক কত দিন সময় আছে কাজটি শেষ করার জন্য এমন নানা প্রশ্নের জবাবে স্টেশন মাস্টার বলেন বিষয়গুলো উর্ধতন কর্তৃপ জানেন।

সেল ফোনে কথা হয় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদের সাথে। তিনি বলেন এ কাজটি ব্রিজ সেকশনের। তারাই সঠিক উত্তর দিতে পারবেন। ঠিকাদারি প্রতিষ্ঠান দরবৃদ্ধি করার জন্য চেষ্টা চালাচ্ছেন কি না- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দর বৃদ্ধির কোন সুযোগ নেই। যে দর দেয়া আছে তাতেই কাজ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না করতে পারলে কার্যাদেশ বাতিল করে জামানত বাজেয়াফত করা হবে। সেল ফোনে রেল বিভাগের বিভিন্ন কর্মকর্তার কাছে কাজ বন্ধ হওয়ার কারণ জানতে চাওয়ার দুইদিন পরেই যাত্রী ছাউনি নির্মাণ কাজ শুরু হয়। ঠাকুরগাঁও রেল স্টেশনের নির্মানাধীন ২নং প্লাটফরমের এবং ১নং প্লাটফরমের বর্ধিত অংশের ছাউনির কাজ বর্ষা মৌসুম আসার আগেই শেষ করার জন্য রেল বিভাগের কাছে অনুরোধ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 7 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 13 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 13 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 1 day আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে খাল খননের বর্ধিত টাকা সরকারি কোষাগারে জমা করলেন উপজেলা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক